Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইনবিরুদ্ধ কাজের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি

আইনবিরুদ্ধ কাজের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি

Online Desk মে 2, 2026
GOUTAM

ওঙ্কার ডেস্ক: আইনবিরুদ্ধ কাজের জেরে সাসপেন্ড করা হল কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। যার ফলে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এই বিষয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।
জয়প্রকাশ মজুমদারের দাবি অনুযায়ী, কালীঘাট থানার বর্তমান ওসি গৌতম দাস নিজেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসে ওই ছবিটি পোস্ট করেছিলেন। পুলিশের উর্দি পরা অবস্থায় নিজের চেয়ারে বসে রয়েছেন তিনি এবং তাঁর হাতে রয়েছে একটি অত্যাধুনিক বন্দুক। ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ জয়প্রকাশ নিজের এক্স হ্যান্ডেলে একটি ফেসবুক আইডির উল্লেখ করলেও, পরে সেটি মুছে দেওয়া হয়। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশন কর্তৃক রাজ্যের বিভিন্ন থানায় পুলিশে বড়সড় রদবদল করা হয়। গত ২৯ মার্চ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে ওই থানার ওসি করা হয়েছিল। কিন্তু এক মাসের মধ্যেই তাঁকে সরিয়ে কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ থেকে গৌতম দাসকে কালীঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়। যার ফলে সরগরম হয় রাজ্য রাজনীতি।

Post Views: 51

Continue Reading

Previous: ‘২০০ এর বেশি আসন পাব’, কর্মীদের অভয় দিয়ে ফের দাবি মমতার
Next: হঠাৎ বাসের সামনে নীলগাই! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পূণ্যার্থীবোঝাই যান, মৃত্যু ২ জনের, জখম ১৫

সম্পর্কিত গল্প

gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
HGXc-i0aAAAj45c.jpg

সংঘাত না কূটনীতি, সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে; আমেরিকাকে কড়া বার্তা ইরানের

Online Desk মে 3, 2026
wea.png

৪ঠা মে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস?

Online Desk মে 3, 2026

You may have missed

gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
Untitled.png

রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Online Desk মে 3, 2026
indias-first-hydrogen-powered-train-successfully-completed-its-trial-run-in-haryanas-jind-coverin-021834109-16x9_0.jpg

হরিয়ানায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সবুজ রেলযাত্রায় নয়া পদক্ষেপ ভারতের

Online Desk মে 3, 2026
HGXc-i0aAAAj45c.jpg

সংঘাত না কূটনীতি, সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে; আমেরিকাকে কড়া বার্তা ইরানের

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.