Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘২০০ এর বেশি আসন পাব’, কর্মীদের অভয় দিয়ে ফের দাবি মমতার

‘২০০ এর বেশি আসন পাব’, কর্মীদের অভয় দিয়ে ফের দাবি মমতার

Online Desk মে 2, 2026
20260325_153546.jpg

ওঙ্কার ডেস্ক: ভোট গণনা আগামী সোমবার। হাতে আর এক দিন। তার আগে শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই বৈঠক থেকে জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী কর্মীদের সাহস জুগিয়ে দাবি করেন তৃণমূল ২০০ এর বেশি আসনে জিততে চলেছে। সেই সঙ্গে ভোট গণনার সময় কাউন্টিং এজেন্টদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়ে নির্দেশ দেন তিনি।

সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা জিতবেন। চিন্তা করবেন না।’ এর পরেই সতর্ক করে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘১০০০ বা ২০০-৩০০ ভোটে কোথাও জিতলে আবার গণনা চাইবেন। আপনারা ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন।’ যারা ভয় পান তাঁদের উদ্দেশে মমতা বলেন, ‘দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।’

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার অর্থাৎ শেষ দফার নির্বাচনের পর একাধিক বুথফেরত সমীক্ষক সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে দাবি করা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসমদে বসতে চলেছে বিজেপি। বেশিরভাগ এগজিট পোলে তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয় দেখানো হয়েছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা প্রকাশ করে দলের নেতা, কর্মী ও সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। সম্প্রতি সেই ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো দাবি করেন, জোড়াফুল শিবির ২২৬ এর বেশি আসনে জয়লাভ করতে চলেছে। তার পরে শনিবার কর্মীদের সঙ্গে বৈঠকে আরও একবার ২০০ অতিক্রম করার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 85

Continue Reading

Previous: ফের সুরবদল কবীরের! অভিমান ভুলে তৃণমূলের দিকে বারিয়ে দিলেন দোস্তির হাত
Next: আইনবিরুদ্ধ কাজের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.