Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের সুরবদল কবীরের! অভিমান ভুলে তৃণমূলের দিকে বারিয়ে দিলেন দোস্তির হাত

ফের সুরবদল কবীরের! অভিমান ভুলে তৃণমূলের দিকে বারিয়ে দিলেন দোস্তির হাত

Online Desk মে 2, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কেটে জেতেই রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে সন্ধি করতে হাত বাড়ালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ফলপ্রকাশের দু’দিন আগেই রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। জানালেন, তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন তিনি। তবে তার জন্য দিলেন শর্ত। তিনি বলেন, ‘‘তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না। তাহলে তখন সমর্থন করার ভাবনাচিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনার উপর ভরসা আছে কোথাও কোনও সমস্যা হবে না।” মমতা-অভিষেকের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘‘চৌঠা মে-র পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরের সংকীর্তন করবে।”
প্রসঙ্গত ভোটের কয়েকদিন আগে দল বিরোধী মন্তবের জেরে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। বাবরি মসজিদ সংক্রান্ত ইস্যুতে উত্তাল হয়েছিল বঙ্গের রাজনীতি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ১৮২ আসনে প্রার্থী দেয় দলটি। কিন্তু ভোটের আগে আগেই প্রায় ৮০ আসনে প্রার্থীরা সরে যান। দল ছেড়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। ফলে লড়াইয়ের আগেই কার্যত ছত্রাখান হয়ে যায় হুমায়ুনের দলটি। এর মাঝে আবার তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে মোটা অঙ্কের ‘ডিল’ সংক্রান্ত হুমায়ুনের ভিডিও ভাইরাল হওয়ায় মুখ পোড়ে। তার জেরেই দল এমন ছন্নছাড়া হয়ে যায়। তবে ভোট মিটতে না মিটতেই ফের সুর বদল তাঁর। তৃণমূলের দিকে বারিয়ে দিলেন দোস্তির হাত।

Post Views: 88

Continue Reading

Previous: বাবার হাতে খুন ছেলে! ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদে
Next: ‘২০০ এর বেশি আসন পাব’, কর্মীদের অভয় দিয়ে ফের দাবি মমতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.