Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাবার হাতে খুন ছেলে! ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদে

বাবার হাতে খুন ছেলে! ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদে

Online Desk মে 2, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বাবার বিরুদ্ধে মদ্যপ ছেলেকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ইসলামপুর থানার হেরামপুর পঞ্চায়েতের রায়পুর গ্রামে। মৃত ওই যুবকের নাম শাহজামাল মোল্লা বাপন (২৮)। ছেলেকে খুনের পর থেকে অভিযুক্ত বাবা হাইফত মোল্লা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তের সন্ধানে পুলিশের তরফ থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি শাহজামাল মোল্লা নিয়মিত নেশা করত। প্রায় রোজ রাতে মদ্যপানের পর বাড়ি ফিরে এসে নিজের বাবা-মা, স্ত্রী-সহ নাবালক সন্তানকে মারধর করতো। শাহজামালের অত্যাচার সহ্য করতে না পেরে বছরখানেক আগে তাঁর স্ত্রী নাবালক সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বর্তমানে তিনি বাপের বাড়িতেই থাকেন। শাহজামালের বাবা ছেলেকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বললেও নেশাগ্রস্থ অবস্থায় সে কোনও কথা শুনতেই রাজি ছিল না। সেই সময় হঠাৎ করেই শাহজামাল বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে নিজের মাকে মারধর করতে যায়।” তিনি বলেন,” ঘটনাটি দেখতে পেয়ে শাহজামালের বাবা হাইফত মোল্লা ছেলেকে প্রচন্ড বকাবকি করেন এবং গালে একটি থাপ্পড় বসিয়ে দেন।”
সূত্রের খবর, এই ঘটনার পরেই আরও উত্তেজিত হয়ে শাহজামাল বাড়িতে পড়ে থাকা একটি লোহার রড নিয়ে মা এবং বাবাকে মারতে উদ্যত হয়। সেই সময় হাইফত ছেলের হাত থেকে লোহার রডটি কেড়ে নেন এবং কোনওভাবেই সেই রডটি শাহজামালের মাথায় গিয়ে লেগে যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে মাথায় আঘাত লাগার পর শাহজামাল অজ্ঞান হয়ে বাড়ির উঠনে পড়ে যান। এরপর শাহজামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বর্তমানে ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

Post Views: 38

Continue Reading

Previous: ৭৭ গণনাকেন্দ্রের জন্য ৭৭ পুলিশ অবজার্ভার, আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
Next: ফের সুরবদল কবীরের! অভিমান ভুলে তৃণমূলের দিকে বারিয়ে দিলেন দোস্তির হাত

সম্পর্কিত গল্প

Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026
Untitled.png

রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Online Desk মে 3, 2026

You may have missed

Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026
gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.