Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ৭৭ গণনাকেন্দ্রের জন্য ৭৭ পুলিশ অবজার্ভার, আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

৭৭ গণনাকেন্দ্রের জন্য ৭৭ পুলিশ অবজার্ভার, আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

Online Desk মে 2, 2026
20260502_164935.jpg

ওঙ্কার ডেস্ক: গণনাকেন্দ্রে যাতে কোনও গোলমাল ও অশান্তির ঘটনা না ঘটে সে জন্য ৭৭ গণনাকেন্দ্রের জন্য ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। এ ছাড়া গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অতিরিক্ত ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন পরিচালক সংস্থা।

কমিশন সূত্রের খবর, গণনার সময় কাউন্টিং অবজার্ভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য চলমান বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের ভোট গণনার জন্য মোট ৭৭ গণনাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। গতবারের তুলনায় অর্থাৎ ২০২১ সালের চেয়ে ছাব্বিশে গণনাকেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে।

উল্লেখ্য, বঙ্গে নির্বাচন আর খুনোখুনি, বোমাবাজি সমার্থক। অতীতের নির্বাচনের দিকে তাকালে এই তত্ত্ব সত্য প্রমাণিত হয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় একাধিক বিরোধী দলের কর্মী সমর্থক খুন হয়েছিলেন। অতীতের মতো ছাব্বিশে যাতে রক্তপাত না হয় সে কারণের নির্বাচনের আগে থেকেই সক্রিয় ছিল নির্বাচন কমিশন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন কোনও খুনোখুনি ছাড়াই সম্পন্ন হয়েছে। এবার গণনা পর্ব শান্তিপূর্ণ ভাবে মেটানোই আসল চ্যালেঞ্জ কমিশনের কাছে। আর তার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন পরিচালক সংস্থা।

Continue Reading

Previous: দ্বিতীয় দফা শান্তিচুক্তি বিতর্কের মাঝে যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড ফিরছে আমেরিকায়
Next: বাবার হাতে খুন ছেলে! ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদে

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.