Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিএএ নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে, লাগাতার শুনানি ৫ মে থেকে

সিএএ নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে, লাগাতার শুনানি ৫ মে থেকে

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর বিরোধিতা করে একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তি রাস্তায় নেমেছিল। এই আইন ভারতের সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে খাপ খায় না বলে দাবি বিরোধীদের। যদিও কারোর তোয়াক্কা না করে মোদী সরকার সিএএ আইন কার্যকর করেছে। এ বার এই আইন বৈধ নাকি অবৈধ তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, আগামী ৫ মে থেকে সর্বোচ্চ আদালতে এ বিষয়ে লাগাতার শুনানি শুরু হবে।

রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে এই মামলার শুনানি সম্পন্ন করার। আগামী ৫ থেকে ১২ মে’র মধ্যে এই মামলার শুনানি শেষ করা হবে বলে খবর। ‌শুনানি সম্পন্ন হওয়ার এক মাসের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সিএএ নিয়ে মোট ২৪৩টি মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীদের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ, তৃণমূল কংগ্রেস, সিপিএম, ডিএমকে। মোদী সরকারের আনা সিএএ আইনটির উপর স্থগিতাদেশ চেয়েছিল মামলাকারীরা। যদিও সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আবেদনে মান্যতা দেননি।

উল্লেখ্য, সিএএ তে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যাঁরা ভারতে এসেছেন বা আসবেন তাঁদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে সেই তালিকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং জৈন সম্প্রদায়ের মানুষের কথা বলা হলেও মুসলিমদের বাদ দেওয়া হয়। ‌বিরোধীরা এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে। নাগরিকত্ব প্রদানে কোনো ধর্মীয় গোষ্ঠীকে বঞ্চিত করা চলবে না বলে দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, সিএএ বিরোধী আন্দোলন থেকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লিতে। সেই সময় মৃত্যু হয়েছিল প্রায় ৫৬ জনের।

Post Views: 101

Continue Reading

Previous: ট্রাম্পের বোর্ড অফ পিস, প্রথম বৈঠকে অবজারভার হিসেবে হাজির ভারত
Next: তারেক রহমান সিন্ডিকেট রাজ ভাঙবেন বলেছিলেন, তাঁর পরিবহণমন্ত্রী বললেন সিন্ডিকেট ‘বোঝাপড়া’

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.