Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • তারেক রহমান সিন্ডিকেট রাজ ভাঙবেন বলেছিলেন, তাঁর পরিবহণমন্ত্রী বললেন সিন্ডিকেট ‘বোঝাপড়া’

তারেক রহমান সিন্ডিকেট রাজ ভাঙবেন বলেছিলেন, তাঁর পরিবহণমন্ত্রী বললেন সিন্ডিকেট ‘বোঝাপড়া’

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
BNP-NETA.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তারেক রহমান। তিনি জানিয়েছিলেন, ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশবাসীকে বেস কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন খালেদা পুত্র। তার মধ্যে অন্যতম হল, সরকারি ব্যবস্থাপনায় সিন্ডিকেট রাজের অবসান। তারেক রহমান জানিয়েছিলেন, কোথাও আর সিন্ডিকেটরা চলতে দেওয়া হবে না। কিন্তু তাঁর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা রেল সড়ক ও নৌ পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলছেন ভিন্ন কথা।
নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই সিন্ডিকেট বা অবৈধ ব্যবস্থাকে চাঁদাবাজি বলতে রাজি নন। তিনি বলেছেন এটা মালিকেরা বোঝাপড়ার ভিত্তিতে দিয়ে থাকেন। সেই অর্থ পরিবহণ শ্রমিকদের কল্যাণে খরচ করা হয়। মন্ত্রীর এই মন্তব্যে বাংলাদেশে নতুন জল্পনা উসকে দিয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন মন্ত্রী। কারণ বাংলাদেশে সড়ক ও নৌ পরিবহণে সিন্ডিকেটের পরিমাণ আকাশ ছোঁয়া। মাথাদের বিপুল টাকা চাঁদা দিতে গিয়ে পরিবহণ মালিকেরা ভাড়া এতটাই বাড়াতে বাধ্য হন যে বহু মানুষের যাতায়াত বন্ধ করে দেন।
সূত্রের খবর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি বছরখানেক আগে এক জরিপে দেখিয়েছে যে, হাজার কোটি টাকার উপর চাঁদাবাজি করে তোলা হয় পরিবহণ খাত থেকে। কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ব্যাখ্যা, জবরদস্তি করা হলে তবেই সেটাকে চাঁদাবাজি বলা যেতে পারে। কিন্তু এটা একধরণের বোঝাপড়াই।
বাংলাদেশের সড়ক ও নৌ পরিবহণ বেশিরভাগই রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে। শেখ হাসিনার জমানায় সিন্ডিকেট গুলি ছিল সব আওয়ামী লিগ নেতাদের দখলে। ২০২৪ এর ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ সিন্ডিকেট দখল করে বিএনপি। এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকায় প্রায় ছয় হাজার নেতাকর্মীকে গত দেড় বছরে বহিষ্কার করেছে বিএনপি। তারপরও নতুন মন্ত্রী কেন চাঁদাবাজির অভিযোগকে লঘু করলেন তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

Post Views: 138

Continue Reading

Previous: সিএএ নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে, লাগাতার শুনানি ৫ মে থেকে
Next: মুক্তি পেল আবার প্রলয়২’এর ট্রেলার ও পোস্টার, নতুন সিজনে নতুন কোন তদন্তে নামবেন অনিমেষ দত্ত?

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
Untitled.png

মার্কিন মুলুকে জেরার মুখে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইন

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.