Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুক্তি পেল আবার প্রলয়২’এর ট্রেলার ও পোস্টার, নতুন সিজনে নতুন কোন তদন্তে নামবেন অনিমেষ দত্ত?

মুক্তি পেল আবার প্রলয়২’এর ট্রেলার ও পোস্টার, নতুন সিজনে নতুন কোন তদন্তে নামবেন অনিমেষ দত্ত?

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘প্রলয়’ মুক্তির পরই সাড়া ফেলেছিল দর্শকমহলে। প্রায় দশ বছর পর জি ফাইভের সঙ্গে হাত মিলিয়ে ওটিটির পর্দায় রাজ এনেছিলেন ‘আবার প্রলয়’। সেই সিরিজও দর্শকদের বেশ প্রশংসা পায়। এরপর থেকেই সিরিজের দ্বিতীয় সিজনের পরিকল্পনার গুঞ্জন শুরু হয় টলিপাড়ায়। জল্পনা সত্যি করে গতবছর পরিচালক নিজেই জানিয়ে দিয়েছিলেন ‘আবার প্রলয় ২’-এর ঝড় উঠবে। সম্প্রতি সেই সিরিজের পোস্টার ও চমকপ্রদ ট্রেলার প্রকাশ্যে আসতেই ব্যাপকভাবে চড়ল উত্তেজনার পারদ।
আগের সিজনের গল্পে অনিমেষ দত্তের সঙ্গে ঘটেছিল এক অঘটন। বোমা বিস্ফোরণের দৃশ্য দিয়ে শেষ হয়েছিল সিরিজ। তারপর কী হয়েছিল? তা প্রকাশ করা হয়নি তখন। তাই পরের সিজনের অপেক্ষা আরও বেশি ছিল দর্শকের। জানা গিয়েছে, এবারের গল্পে উঠে আসবে গ্যাংস্টারদের কাহিনি। অপরাধ জগতের অন্ধকার এই সিরিজের দ্বিতীয় সিজনে আরও জোরালো হতে চলেছে বলেই আন্দাজ সকলের! উল্লেখ্য, ট্রেলারের শুরুতেই রহস্যময় আবহের ঝলক মিলেছে। টানটান সাসপেন্স রেখে একের পর এক অপরাধের ইঙ্গিত রেখেছেন পরিচালক, সব মিলিয়ে প্রথম কয়েক সেকেন্ডেই তৈরি হয় রোমাঞ্চের পরিবেশ। আগের সিজনের মতো এবারও তদন্তের মূলে অনিমেষ দত্ত হাজির থাকবেন। আরও বেশি আক্রমণাত্বক ও আত্মবিশ্বাসী রূপে ধরা দেবেন অফিসার। তবে আগের সিজনের মতো শুধু নারী পাচার নয়, এবারের সিরিজে নৃশংস খুন এবং ডাকাতির ষড়যন্ত্রের ঝলক মিলেছে ট্রেলারে। সেই অপরাধের কিনারা করতে ফের মাঠে নামবেন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। তাঁর কন্ঠে ফের শোনা যাবে একের পর এক দাপুটে সংলাপ। এবারের আকর্ষণে রয়েছেন টলি অভিনেত্রী, ডান্স স্টেপে ঝড় তুলবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই সিরিজে খল নায়কদের চরিত্রে দেখা যেতে চলেছে টলিউডের তারকাদের। থাকবেন লোকনাথ দে, অনুজয় চট্টোপাধ্যায়, ওম সাহানির মতো অভিনেতারা। অনিমেষ দত্তর স্ত্রীর ভূমিকায় জুন মালিয়া ছাড়াও এবার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌরসেনী মৈত্র।
এখন দেখার, পর্দায় মুক্তির পর এই নতুন প্রলয় দর্শকদের কতটা মন জয় করতে পারে। তবে ট্রেলার মুক্তির পর অনেকেরই আন্দাজ, এই সিরিজ রোমাঞ্চের ঝড় তুলবে খুব শিগগিরই। আগামী ২৭ ফেব্রুয়ারি জি ফাইভের পর্দায় শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।

Post Views: 210

Continue Reading

Previous: তারেক রহমান সিন্ডিকেট রাজ ভাঙবেন বলেছিলেন, তাঁর পরিবহণমন্ত্রী বললেন সিন্ডিকেট ‘বোঝাপড়া’
Next: ২০০% শুল্ক, ১১টি যুদ্ধবিমান ভূপাতিত: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

MB.jpg

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
KMC.png

নেই নির্বাচিত পুরবোর্ড; সম্পত্তি কর আদায় বিভাগে বিপত্তিতে কলকাতা পুরসভা

Online Desk জুলাই 29, 2026
KALYAN.jpg

‘আগামী এক সপ্তাহের মধ্যে কিছু দেখতে পাবেন, এনসিপিআইদের উদ্দেশে বার্তা কল্যাণের!

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Neymar.jpg

ব্রাজিলের হয়ে আর খেলবেন না আবেগঘন বার্তায় জানালেন নেইমার

Online Desk জুলাই 29, 2026
MB.jpg

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.