Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ২০০% শুল্ক, ১১টি যুদ্ধবিমান ভূপাতিত: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প

২০০% শুল্ক, ১১টি যুদ্ধবিমান ভূপাতিত: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তাঁর ভূমিকা রয়েছে বলে আগে একাধিক বার দাবি করেছিলেন মার্কিন প্রেসিইডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের এক বার এই বিষয়ে মুখ খুললেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পরমাণূ শক্তিধর দুই দেশের মধ্যে সঙ্ঘাত থামাতে তিনি মধ্যস্থতা করেছিলেন। শুধু তাই নয় সংঘর্ষ না থামালে ভারত ও পাকিস্তানের উপর ২০০ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বোর্ড অফ পিস ইভেন্টে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, ১১টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

ট্রাম্প দাবি করেন শুল্ক নীতিকে শান্তি চুক্তির মধ্যস্থতা করতে ব্যবহার করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি উভয়ের সঙ্গে ফোনে কথা বলেছি, এবং আমি তাঁদের কিছুটা চিনতাম। আমি প্রধানমন্ত্রী মোদীকে খুব ভালোভাবে চিনতাম… আমি তাঁদের ফোন করে বলেছিলাম, শোনো, যদি তোমরা এই সমস্যার সমাধান না করো, তাহলে আমি তোমাদের দুজনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছি না… এবং হঠাৎ করেই, আমরা একটি চুক্তি করে ফেললাম।’

উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর পর। গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা বাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। চার দিন ধরে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘাত চলেছিল। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় দেশ। তবে এই সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন তিনিই মধ্যস্থতা করেছিলেন যুদ্ধবিরতিতে। যদিও সেই দাবি অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লির তরফে সাফ জানানো হয়, দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি হয়।

Post Views: 196

Continue Reading

Previous: মুক্তি পেল আবার প্রলয়২’এর ট্রেলার ও পোস্টার, নতুন সিজনে নতুন কোন তদন্তে নামবেন অনিমেষ দত্ত?
Next: ৩টি গাড়িকে পরপর ধাক্কা, মৃত্যু ১ জনের, মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.