Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৩টি গাড়িকে পরপর ধাক্কা, মৃত্যু ১ জনের, মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

৩টি গাড়িকে পরপর ধাক্কা, মৃত্যু ১ জনের, মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: পরপর তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষ। যার ফলে মৃত্যু হয়েছে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্রাকটি গাড়িগুলিকে ধাক্কা মেরেছে সেটির চালকের আসনে ছিলেন পাঞ্জাবের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবক। ঘটনার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ট্রাক চালকের নাম সুখদীপ সিং। ইন্ডিয়ানাপোলিসের ঠিক পশ্চিমে অ্যাভন এবং ড্যানভিলের মাঝামাঝি হেন্ড্রিক্স কাউন্টির ইউএস ৩৬ এবং কাউন্টি রোড ৫২৫ ইস্টে এই দুর্ঘটনা ঘটে। পূর্ব দিকে যাওয়া একটি ট্রাক সিগনালে না দাঁড়িয়ে এগিয়ে যায়। এর পর উত্তরমুখী শেভ্রোলেট পিকআপকে ধাক্কা মারে। ঘাতক ট্রাকের চালক সুখদীপ সিং মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তকারীরা গাড়ির তথ্য, স্কিড মার্ক এবং ট্র্যাফিক সিগন্যালের সময় পরীক্ষা করছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এর আগে ২০১৮ সালে আটক করা হয়েছিল সুখবীর সিংকে। যদিও সেই সময় ছাড়া পায় সে। তখন সে নাবালক ছিল। চলতি বছরের জানুয়ারিতে, নিউ ইয়র্ক থেকে নিউ প্যালেস্টাইনে চলে আসেন সুখদীপ। এই অঞ্চলে আগে থাকতেন ভারতীয় বংশোদ্ভূত ওই যুবক। হেনড্রিক্স কাউন্টি শেরিফের অফিসের তরফেও সুখদীপ সিংকে আটক করার বিষয়টি জানানো হয়েছে।

Post Views: 190

Continue Reading

Previous: ২০০% শুল্ক, ১১টি যুদ্ধবিমান ভূপাতিত: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প
Next: বাংলাদেশের বেকারত্ব ও দারিদ্র বাড়িয়ে বিদায় নিলেন ইউনূস, নয়া প্রধানমন্ত্রীর জন্য রাখলেন ঋণের বোঝা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.