Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশের বেকারত্ব ও দারিদ্র বাড়িয়ে বিদায় নিলেন ইউনূস, নয়া প্রধানমন্ত্রীর জন্য রাখলেন ঋণের বোঝা

বাংলাদেশের বেকারত্ব ও দারিদ্র বাড়িয়ে বিদায় নিলেন ইউনূস, নয়া প্রধানমন্ত্রীর জন্য রাখলেন ঋণের বোঝা

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
YUNUS-1.jpg

ওঙ্কার ডেস্কঃ শেখ হাসিনার বিদায়ের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় মহম্মদ ইউনূসের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের ‘দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো’। ১৭ মাস সুযোগ পেয়েও তিনি তা করে দেখাতে পারলেন না। উলটে তারেক সরকারের উপর চাপিয়ে গেলেন ঋণের বোঝা। ড. মহম্মদ ইউনূস শান্তিতে নোবেল পান অর্থনীতির বৈষম্য ঘোচানোর জন্য। কিন্তু বাংলাদেশের মানুষের দারিদ্র ঘোচাতে পারলেন না।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ ছিল ২২ লক্ষ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা নিয়েছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ ছাড়া ওই সময়ে আরও প্রায় ১৩ হাজার কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংকের হিসাবে প্রায় ৩০ লক্ষ নতুন দরিদ্র্য হয়েছে ড. ইউনুসের আমলে। ২০২৪ সালের জুন পর্যন্ত বেসরকারি খাতের গড় বিনিয়োগ হার ছিল জিডিপির ২৪ শতাংশ। ২০২৫ সালের জুনে তা কমে ২২.৪৮ শতাংশে নেমে আসে। বেসরকারি খাতের বিনিয়োগ এক বছরে প্রায় ১.৫ পয়েন্ট পতনের বিষয়টি চার দশকের মধ্যে নজিরবিহীন।
সূত্রের খবর, ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৮.৫ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশের নিচে। অর্থাৎ মজুরি বাড়ার হারের চেয়ে মূল্যবৃদ্ধির হার এখনও বেশি। এ কারণে বাংলাদেশের মানুষের আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশি। অর্থনীতির সব দিক দিয়ে যখন বাংলাদেশের অবস্থা শোচনীয়, তখন বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতন ঘটে। ছাত্রদের ডাকে সাড়া দিয়ে ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ড, ইউনূস। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে তা কাজে লাগাতে পারেননি তিনি। বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর আবদুল বায়েস বলেন, তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অথচ তাঁর সময়ে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বিদেশি আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী।ব্যবসা বাণিজ্যে ছিল আস্থার সংকট। শিল্প-কারখানাগুলোর উৎপাদন ছিল নিম্নমুখী।

Post Views: 165

Continue Reading

Previous: ৩টি গাড়িকে পরপর ধাক্কা, মৃত্যু ১ জনের, মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক
Next: সাংসদ দেবের কেন্দ্রে চলাচলে ভরসা বাঁশের সেতু, ঝুঁকি নিয়েই পারাপার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.