Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: রজৌরিতে এক সন্ত্রাস বিরোধী অভিযান চলার সময়ে সেনা অভিযানে মৃত্যু হয় এক ভারতীয় সেনার। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রজৌরি জেলায়। জানা গিয়েছে, শনিবার রাতে ন্ত্রাসবিরোধী অভিযানে গিয়েছিলেন লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন শেরওয়ালি’। গত ১৬ দিন ধরে এই অভিযান চলছে জম্মু-কাশ্মীরের রজৌরি জেলার বিভিন্ন জায়গায়। কর্মকর্তারা জানিয়েছেন, একটি সংকীর্ণ পাহাড়ি রাস্তায় অনুসন্ধানকারী দলের নেতৃত্বে ছিলেন বীরেশ্বর। সেই অভিযান চলাকালীনই আচমকা পা পিছলে একটি সংকীর্ণ পাহাড়ি রিজ বা পথ থেকে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যান তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।
পরবর্তী কালে হোয়াইট কোরের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। তারা জানিয়েছে, দুর্গম, খাড়া পাহাড় এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বীরেশ্বর সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই অভিযানের মাঝেই দুর্ঘটনাটি ঘটে। মে মাসের শেষের দিকে শুরু হয়, ‘অপারেশন শেরওয়ালি’। রজৌরির দোরিমাল-গম্ভীর মুগল এলাকার ঘন জঙ্গলে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ওই জঙ্গল এলাকায় দু’-তিন জন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চলছে ওই অভিযান। সেনা সূত্রে খবর, পাকিস্তান থেকে বেআইনি ভাবে ভারতে ঢুকেছে ওই জঙ্গিরা। শেষমেশ কিভাবে ঘটল এই ঘটনা তাঁর তদন্ত চালাচ্ছে পুলিশ।

Post Views: 43

Continue Reading

Previous: ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা
Next: ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে পুলিশ কর্মী

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
cm-shubhendu.png

পোস্ট-পোল হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারে চাকরি, জুনেই নিয়োগপত্রের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.