Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে পুলিশ কর্মী

ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে পুলিশ কর্মী

Online Desk জুন 7, 2026
WhatsApp-Image-2026-06-07-at-2.55.28-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পুলিশ, শব্দটার সঙ্গে জড়িয়ে থাকে একগুচ্ছ দায়িত্ব, কর্তব্য। সমাজকে কলুষিত মুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষদের নিরাপত্তার ছাতার ভূমিকাও পালন করতে হয় এই পেশায় যুক্ত মানুষদের।
তবে সমাজে পুলিশের ভূমিকা শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বহুক্ষেত্রে। বিপদের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল গোপীবল্লভপুর থানার পুলিশ। এক ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে রক্তদানে এগিয়ে এলেন গোপীবল্লভপুর থানার পুলিশের এক এনভিএফ কর্মী। জানা গিয়েছে, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক মহিলার জরুরি ভিত্তিতে AB+ গ্রুপের রক্তের প্রয়োজন হয়। রোগীর পরিবারের সদস্যরা চারিদিকে রক্তের খোঁজ চালিয়েও প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে পারেননি। হাসপাতালের ব্লাড সেন্টারেও সেই মুহূর্তে রক্তের জোগান না থাকায় পরিবারের উদ্বেগ আরও বাড়তে থাকে। এই পরিস্থিতির খবর পেয়ে গোপীবল্লভপুর থানার এনভিএফ কর্মী অমৃত কুমার দোলাই মানবিকতার পরিচয় দিয়ে রক্তদানে এগিয়ে আসেন। তিনি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁর এই উদ্যোগে রোগীর চিকিৎসা চালিয়ে যেতে সুবিধা হয় এবং পরিবার স্বস্তি ফিরে পায়।
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলা ওই মহিলার এমন কঠিন সময়ে গোপীবল্লভপুর থানার পুলিশের এক কর্মীর এই মানবিক পদক্ষেপ সকলের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের কাজ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সমাজের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও তাদের অন্যতম দায়িত্ব। অমৃত কুমার দোলাইয়ের এই স্বেচ্ছায় রক্তদান সেই দায়িত্ববোধ ও মানবিকতারই উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।এ ধরনের উদ্যোগ সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি গোপীবল্লভপুর থানার পুলিশের এই মানবিক ও জনমুখী ভূমিকারও প্রশংসা করছেন অনেকে। তাঁদের মতে, মানুষের প্রয়োজনে পুলিশের এই ধরনের তৎপরতা ও সহমর্মিতা সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলছে। গোপীবল্লভপুর থানার পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

Post Views: 88

Continue Reading

Previous: সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার
Next: কারখানার পাশে স্তূপীকৃত করে রাখা পুরসভার বালতি! অভিযোগের তির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.