Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কারখানার পাশে স্তূপীকৃত করে রাখা পুরসভার বালতি! অভিযোগের তির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকে

কারখানার পাশে স্তূপীকৃত করে রাখা পুরসভার বালতি! অভিযোগের তির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকে

Online Desk জুন 7, 2026
Tarak.jpg

ওঙ্কার ডেস্ক: কারখানার জমিতে স্তূপীকৃত করে রাখা রয়েছে পুরসভার তরফ থেকে দেওয়া নীল বালতি। আর এই নিয়ে অভিযোগের তির উঠেছে প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং ও তাঁর কন্যা কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের প্রসঙ্গত, ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃ্ষ্ণা সিং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে। তাঁর বিরুদ্ধেই বালতি চুরির অভিযোগে ক্ষোভ ফুঁসছেন স্থানীয়রা। খবর পেতেই পরিত্যক্ত কারখানায় পৌঁছে যান এলাকার বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের অভিযোগ, “কেএমসিতে যত দুর্নীতি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হল তারক সিং ও তাঁর ছেলেমেয়ে। শুধু বালতি চুরিই নয়, এলাকায় যত জমি বিক্রি হয়েছে, সব জায়গা থেকে টাকা খেয়েছে এঁরা। কলকাতা পুরসভার গ্রিল, লোহা যা পেয়েছে সব বিক্রি করে টাকা পকেটে ঢুকিয়েছে। সরকারি সম্পত্তি লুট করা ছাড়া এদের অন্য কোনও কাজ ছিল না। তারক সিংয়ের গোটা পরিবার যুক্ত দুর্নীতিতে।” বিজেপি কর্মীদের আরও অভিযোগ, “কারখানার জমিটি বিক্রি হয়ে গেছে প্রোমোটিংয়ের জন্য, সেই সঙ্গে বালতিগুলিও বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন ১১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।”
প্রসঙ্গত, গোটা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের ভরাডুবির পর ত্থেকেই গোটা রাজ্য জুড়ে দিকে দিকে জনরোষের শিকার হয়েছেন। কেউ খাচ্ছেন ডিম কেউ খাচ্ছেন পাথর। এদিন ১১৬ নম্বর ওয়ার্ডে কৃষ্ণা সিংয়ের দুর্নীতির বিরুদ্ধে সরব এলাকাবাসীরা। বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের অভিযোগ, ‘কোনও দুর্নীতি করতেই আর বাকি রাখেনি তৃণমূল। শেষমেশ বালতি চুরি। এরচেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না।’ প্রসঙ্গত, শনিবারই শ্রীরামপুরে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই তৃণমূল নেতা। বালতিগুলির গায়ে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের নাম লেখা। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি দেওয়া হয়েছিল।

Post Views: 81

Continue Reading

Previous: ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে পুলিশ কর্মী
Next: তৃণমূলের ডিম্বাতঙ্ক! মমতার ডাকা কাউন্সিলার বৈঠক বাতিল

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.