Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের ডিম্বাতঙ্ক! মমতার ডাকা কাউন্সিলার বৈঠক বাতিল

তৃণমূলের ডিম্বাতঙ্ক! মমতার ডাকা কাউন্সিলার বৈঠক বাতিল

Online Desk জুন 7, 2026
mamta-tensed.png

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক দুর্নীতি-সংক্রান্ত বিতর্কের আবহে রবিবার কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। কলকাতা পুরসভার ভবিষ্যৎ নেতৃত্ব, নতুন মেয়র নির্বাচন এবং পুরবোর্ডের পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে ইস্টার্ন বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের কয়েক ঘণ্টা আগে দলীয় মহলে উপস্থিতি নিয়ে সংশয় দেখা দেয়। কাউন্সিলরদের বৈঠকে সংখ্যাগরিষ্টতায় অনুপুস্থিতির আশঙ্কা ছিল। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল ভবনের বাইরে ব্যপক জনরোষেও পড়তে হতে পারে একাধিক নেতাদের এই আশঙ্কার জেরে কার্যত বাতিল হয় কাউন্সিলার বৈঠক।
বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘ ১৫ বছর ধরে রাজত্ব করা তৃণমূলের এহেন দুরাবস্থা হয়ত আগে কোন রাজনৈতিক দলের হয়নি। গত কয়েক মাসে একাধিক দুর্নীতি মামলা, গ্রেফতারি এবং প্রশাসনিক বিতর্কে তৃণমূলের বহু নেতা-কর্মীকে ঘিরে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূলের দলীয় অন্দরে এমনও আশঙ্কা তৈরি হয় যে, প্রকাশ্যে কাউন্সিলরদের একত্রিত হলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হতে পারে তাঁদের। এমনকি বিক্ষোভকারীদের তরফে ডিম নিক্ষেপ করার পরিস্থিতি তৈরির সম্ভাবনার কথাও শোনা যায়। দুর্নীতির অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে অনেক জনপ্রতিনিধিই প্রকাশ্যে বেরোতে স্বস্তি বোধ করছেন না বলেও দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই শেষ পর্যন্ত বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পর নতুন মেয়র নির্বাচন এবং পুরসভার নেতৃত্ব নির্ধারণ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে দলের উপর। বর্তমান পরিস্থিতিতে প্রকাশ্য বৈঠক এড়িয়ে দলীয় নেতৃত্ব বিকল্প উপায়ে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখার পথ খুঁজছে। বিধায়ক এবং সাংসদ বৈঠকে দলের সিংহভাগের অনুপুস্থিতির পর এবার কাউন্সিলর বৈঠকও শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিজেপি এই ঘটনাকে শাসকদলের দুর্বলতা এবং জনবিচ্ছিন্নতার প্রমাণ হিসেবে তুলে ধরতে শুরু করেছে। অন্যদিকে প্রকাশ্যে এ বিষয়ে বিশেষ মন্তব্য না করলেও এই সব ঘটনার জেরে বেশ অস্বস্তিতেই রয়েছে মমতার দল।

Post Views: 94

Continue Reading

Previous: কারখানার পাশে স্তূপীকৃত করে রাখা পুরসভার বালতি! অভিযোগের তির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকে
Next: পোস্ট-পোল হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারে চাকরি, জুনেই নিয়োগপত্রের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.