Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে রানার্স হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর দেশে ফেরার আগে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড বিমানে ওঠার ঠিক আগে তদন্তকারীরা তাঁর মোবাইল কেড়ে নেন। স্পনসরশিপের কোটি কোটি ডলার অর্থ বেআইনিভাবে ব্যাঙ্কের মাধ্যমে পাচার হয়েছে বলে অভিযোগ তুলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিপোর্ট অনুসারে, আর্জেন্টিনা দলের বাসের মধ্যেই প্রায় ৩০ মিনিট ধরে জেরা করা হয় আরও অন্যান্য কর্তাদের। আর্জেন্তিনা ফুটবল সংস্থার কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে ও জেরা করা হয়। অভিযোগ, কালো টাকা সাদা করার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ ডলার ঢুকেছে। এই সন্দেহজনক লেনদেনই এফবিআইয়ের গোয়েন্দাদের নজরে। যদিও এ বিষয়ে আর্জেন্টিনা দলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ‘মার্কিন আদালত আমাদের সভাপতি ক্লদিও তাপিয়া বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে কোনও প্রমাণ দেওয়ার নির্দেশ দেয়নি।’

যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি তৃতীয় পক্ষের মার্কিন গ্র্যান্ড জুরির সামনে হাজির হওয়ার কথা মেনে নিয়েছে। সেই তৃতীয় ব্যক্তি আর্জেন্টিনা ফুটবল সংস্থার একাধিক কর্তাকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করতে পারেন। তবে মার্কিন প্রশাসন সরাসরি তাপিয়া বা তোভিগিনোকে যে লক্ষ্যবস্তু করেনি, সেকথা মনে করিয়ে দিয়েছে সংস্থাটি।

Post Views: 21

Continue Reading

Previous: ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন
Next: ১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.