Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত

বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত

Online Desk জানুয়ারি 16, 2026
SSSSS.jpg

স্পোর্টস রিপোর্টার : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। বয়স হয়েছিল ৬২ বছর। বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণির ও ১১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। সিএবির ভিশন ২০২৮ প্রকল্পের অন্যতম কোচ ছিলেন। জানা গিয়েছে, আজ সকালে তিনি অসুস্থ বোধ করেন। হাসপাতালে ভর্তি করার পর প্রয়াত হন।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বছর ধরে বাংলা দলের হয়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন অজয় ভার্মা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৮৬-৮৭ মরশুমে। তিনটি শতরান-সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১২৬৩ রান রয়েছে, সর্বাধিক স্কোর ১৬২। ডানহাতি অফ-ব্রেক বোলার অজয় ৪৬টি উইকেট দখল করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। সেরা বোলিং ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন ১৯৯৭-৯৮ মরশুমে।

লিস্ট ‘এ’-তে অভিষেক ১৯৯১-৯২ মরশুমে। এই ফরম্যাটে খেলেছেন ১৯৯৬-৯৭ অবধি। ১১টি ম্যাচে তিনি ৩৪৩ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন। পরবর্তীকালে কোচিংয়ে আসেন। সিএবির ভিশন ২০২৮ ক্যাম্পে তাঁর কোচিংয়ে সমৃদ্ধ হয়েছেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। অজয় ভার্মার আকস্মিক অকালপ্রয়াণে গভীর শোকাহত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

Post Views: 226

Continue Reading

Previous: ঢাকার উত্তরায় আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৬ জনের
Next: ইরানের মসনদে পাহলভি কতটা যোগ্য সেনিয়ে সংশয় প্রেসিডেন্ট ট্রাম্পের

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.