Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের মসনদে পাহলভি কতটা যোগ্য সেনিয়ে সংশয় প্রেসিডেন্ট ট্রাম্পের

ইরানের মসনদে পাহলভি কতটা যোগ্য সেনিয়ে সংশয় প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জানুয়ারি 16, 2026
reza-pahlavi.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে সেদেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির গ্রহণযোগ্যতা নিয়ে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রেজা পাহলভি ব্যক্তিগতভাবে ভদ্র ও শিক্ষিত হলেও ইরানের সাধারণ মানুষের মধ্যে তাঁর কতটা সমর্থন রয়েছে, তা নিয়ে নিশ্চিত নন তিনি।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের শেষ শাহ মহম্মদ রেজা পাহলভির পরিবার দেশ ছাড়তে বাধ্য হয়। সেই সময় থেকেই রেজা পাহলভি বিদেশে বসবাস করছেন। সাম্প্রতিক ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও অসন্তোষ বাড়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে আবারও রেজা পাহলভির নাম আলোচনায় এসেছে। বিভিন্ন বিরোধী মহল ও প্রবাসী ইরানি গোষ্ঠীর একটি অংশ তাঁকে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তবে ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানে এমন কোনও স্পষ্ট নেতৃত্ব উঠে আসেনি, যাকে কেন্দ্র করে গোটা দেশ ঐক্যবদ্ধ হতে পারে।
ট্রাম্প আরও জানান, ইরানের রাজনৈতিক পরিস্থিতি এখনও এতটাই অস্থির যে এখনই ক্ষমতার পরিবর্তনের পর কে দেশ চালাবে, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছনো কঠিন। তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, কেবল ঐতিহাসিক পরিচয় বা রাজপরিবারের উত্তরাধিকার সূত্রে কোনও ব্যক্তি দেশের নেতৃত্বে আসতে পারেন এমন ধারণা বাস্তব পরিস্থিতির সঙ্গে সবসময় খাপ খায় না। ইরানের ভিতরে বর্তমানে যে বিক্ষোভ চলছে, তা মূলত অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক স্বাধীনতার অভাব এবং কঠোর প্রশাসনিক দমননীতির বিরুদ্ধে।
এই মন্তব্যের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে যেমন বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে, অন্যদিকে তেমনই বিকল্প নেতৃত্বের প্রশ্নে স্পষ্ট কোনও পথ এখনও দেখা যাচ্ছে না।

Continue Reading

Previous: বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত
Next: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু, হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা

সম্পর্কিত গল্প

fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026
marco-rubio.jpg

ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.