Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু, হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা

বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু, হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা

Online Desk জানুয়ারি 16, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ইউনুস জমানায় বাংলাদেশে ধারাবাহিক ভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছেই। সেই তালিকায় এবার নতুন সংযোজন এক হিন্দু শিক্ষক। বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে ওই হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ওই শিক্ষকের পরিবার ও আত্মীয়দের মধ্যে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওই শিক্ষকের নাম বীরেন্দ্র কুমার দে। তিনি একটি স্কুলে পড়ান। সম্প্রতি তাঁর বাড়িতে চড়াও হয়ে আগুন লাগিয়ে দেয় উগ্রপন্থীরা। সেই হামলার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই শিক্ষকের পরিবারের সদস্যরা ভয়ে পালানোর চেষ্টা করছেন। আর বাড়িটি দাউ দাউ করে জ্বলছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় দুর্বৃত্তরা আরেক হিন্দু ব্যক্তিকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করেছে। সোমবার বাংলাদেশের জগৎপুর গ্রামের একটি ফসলের খেত থেকে ২৭ বছর বয়সী অটোরিকশা চালক সমীর দাসের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, সমীর রবিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Post Views: 174

Continue Reading

Previous: ইরানের মসনদে পাহলভি কতটা যোগ্য সেনিয়ে সংশয় প্রেসিডেন্ট ট্রাম্পের
Next: এসআইআর শুনানিতে ডাক পেলেন টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, কি জানালেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.