Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ মেটাতে হবে দ্রুত, কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ মেটাতে হবে দ্রুত, কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

Online Desk ডিসেম্বর 23, 2025
434.jpg

ওঙ্কার ডেস্কঃ চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে কড়া হল হাইকোর্ট। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে কমলা লাইনের মেট্রোর বকেয়া কাজ। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিল, কীভাবে কাজ শেষ করা হবে, তা ৬ জানুয়ারির মধ্যে পরিকল্পনা গ্রহণ করে জানিয়ে দিতে হবে রাজ্য এবং ট্রাফিক পুলিশকে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই সিদ্ধান্তে স্থগিতাদেশ চাইলেও তা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
এর আগের শুনানিতে হাই কোর্ট জানিয়েছিল, জানুয়ারির মধ্যেই চিংড়িঘাটায় মেট্রোর বকেয়া কাজ শেষ করতে হবে। আদালতের সেই নির্দেশ অনুযায়ী কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি গুপ্তের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের মন্তব্য, ৪ সেপ্টেম্বর এই প্রকল্পের সঙ্গে জড়িত সব পক্ষের বৈঠকে কাজের ব্যাপারে ঐকমত্য হওয়ার পরেও সেটা বাস্তবায়ন করা যায়নি। প্রশ্ন ওঠে, কবে শেষ হবে কাজ?
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে আছে চিংড়িঘাটায়। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ। কাজ শেষ করার জন্য রাস্তা বন্ধ করার দরকার। কিন্তু তার অনুমতি পাওয়া যাচ্ছে না। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তবে এবার হাইকোর্টের বক্তব্য, দ্রুত কাজ শেষ করতে হবে। সময়সীমাও বেধে দেওয়া হয়েছে।

Post Views: 222

Continue Reading

Previous: ভারতকে সবধরণের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা জুরুরী; বললেন জেনারেল অনিল চৌহান
Next: রায়ানের জীবনে নতুন মানুষ!! পরিণীতায় নতুন মুখ? বদল হবে পারুল-রায়ানের সম্পর্কের সমীকরণ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.