Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রায়ানের জীবনে নতুন মানুষ!! পরিণীতায় নতুন মুখ? বদল হবে পারুল-রায়ানের সম্পর্কের সমীকরণ?

রায়ানের জীবনে নতুন মানুষ!! পরিণীতায় নতুন মুখ? বদল হবে পারুল-রায়ানের সম্পর্কের সমীকরণ?

Online Desk ডিসেম্বর 23, 2025
gfr.png

ওঙ্কার ডেস্ক: জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক বরাবরই দর্শকের কাছে ভালবাসা পেয়েছে। এবার সেই মেগাতেই আসছে বিরাট চমক। সামনে আসবে রায়ানের স্বপ্নের নায়িকা ওরফে তাঁর প্রেমিকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, বড়দিনে বাড়িতেই একটা পার্টির আয়োজন করেছে পারুল-রায়ান। সেখানে রায়ানের দিকে চোখ পড়তেই পারুল দেখে রায়ানের হাতে নতুন ঘড়ি।
আর তা দেখার পরই পারুলের সন্দেহ হয় যে, এই ঘড়ি হয়তো মহুল দিয়েছে। পারুল ভাবে সান্টাক্লজের ছদ্মবেশে মহুল হয়তো এই বাড়িতে এসেছে। তাই তাকে দেখতে মরিয়া হয়ে ওঠে পারুল। পারুলের এই কাণ্ড দেখে মনে মনে মজা পায় রায়ান। তবে এবার কি সামনে আসবে মহুলের পরিচয়? প্রোমো দেখে এখন দর্শকের মনে একটাই প্রশ্ন, এই চরিত্রে কাকে দেখা যেতে চলেছে? গল্পে কি নতুন নায়িকা আসবে এবার? টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি এই চরিত্রের জন্য অভিনেত্রী বাছাই পর্ব চলছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই।
এই ধারাবাহিক খুব অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। পারুল ও রায়ানের রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে দর্শকদের। তবে এবার পারুল-রায়ানের দূরত্ব ঘুচে গিয়ে যাতে তাদের মিল হয়, সেই অপেক্ষায় অনুরাগীরা। গল্পের নতুন মোড়ে এবার ঠিক কী হবে, সেদিকেই নজর দর্শক মহল।

Post Views: 295

Continue Reading

Previous: চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ মেটাতে হবে দ্রুত, কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
Next: খুন হয়েছিলেন অক্টোবরে, গ্রেফতার হয়েছিল দুইজন; তিনমাস পর থানায় গিয়ে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন খুন হওয়া ব্যাক্তির

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.