Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পিএফ দুর্নীতির পেছনে কারা! তদন্তে ED

পিএফ দুর্নীতির পেছনে কারা! তদন্তে ED

Online Desk ফেব্রুয়ারি 9, 2024
00_00_KC.jpg

অমিত কুমার দাস, কলকাতাঃ পিএফ দুর্নীতির অভিযোগের মামলায় হেয়ারস্ট্রিট থানার ওসিকে আদালতে তলব করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তলবের আধ ঘণ্টার মধ্যে ওসিকে আদালতে হাজিরা দিতে বলা হয়। অভিযোগ, পিএফ দুর্নীতি মামলায় ভুয়ো ডিরেক্টর নিয়োগের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানা এফআইআর নেয়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশের পরেই তড়িঘড়ি এফআইআর করা হয়। আদালতে হাজিরাও দিয়েছেন ওই থানার ওসি।
প্রসঙ্গত, ওলিসা রিয়্যালিটি প্রাইভেট লিমিটেড এবং ডেল্টা লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেন। তাঁদের অভিযোগ, সংস্থার তরফে তাঁদের প্রাপ্য পিএফ’র টাকা দেওয়া হচ্ছে না। ওই মামলাতেই দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন বিভাগকে আদালত নির্দেশ দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার। দুপুর ২টোয় হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন বিভাগের আধিকারিকেরা। সংস্থার আইনজীবী জানান, থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে এফআইআর দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে। এর পরেই ওই থানার ওসিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশের কিছু ক্ষণের মধ্যে এসএফআইও-র আইনজীবীর ফোনে একটি মেসেজ আসে। এফআইআর দায়ের হয়ে গিয়েছে বলে বিচারপতিকে জানান আইনজীবী। বিচারপতির নির্দেশ, ওই অভিযোগপত্র এবং এফআইআর কপি দ্রুত ইডিকে দিতে হবে। সেগুলি পেলেই তদন্ত শুরু করতে হবে ইডিকে। এফআইআরের পর হেয়ার স্ট্রিট থানার ওসিকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির দিন ইডি এবং এসএফআইও-কে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। আগামী ২২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Post Views: 92

Continue Reading

Previous: ভাঙড়ে তৃণমূল- আইএসএফ সংঘর্ষ
Next: ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় বিনায়ক সেন

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.