Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইনজীবী বিকাশকে ঘিরে বিক্ষোভ, বিচারপতিকে অবমাননা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আইনজীবী বিকাশকে ঘিরে বিক্ষোভ, বিচারপতিকে অবমাননা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

Online Desk এপ্রিল 28, 2025
Calcutta-highcourt-1280.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। শুধু তাই নয় সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনা ঘটে। সেই ঘটনায় এবার আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ।

বিকাশকে ঘিরে বিক্ষোভ এবং বিচারপতিকে অবমাননার ঘটনায় এদিন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ আদালত অবমাননার মামলা করতে চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই আবেদনের প্রেক্ষিতে আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দেয়। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘প্রথমত আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন আচরণ করা যায় না। রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন। এ ভাবে বিক্ষোভ দেখাবেন কেন? স্পষ্ট ভাষায় বলছি, এই কাজ করা যায় না।’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘এঁদের সকলকে চিহ্নিত করতে হবে।’

অন্য দিকে মামলাকারী আইনজীবীদের দাবি, ওই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন আইনজীবীদের অনেকেই। বিক্ষোভকারীরা বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরেও কী ভাবে জমায়েত হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও অভিযোগ করেছেন তাঁরা।

Post Views: 103

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা চিনের
Next: শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’ ছবি মুক্তির আগেই দেখানো হবে রাজ্যসভায়

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.