Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’ ছবি মুক্তির আগেই দেখানো হবে রাজ্যসভায়

শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’ ছবি মুক্তির আগেই দেখানো হবে রাজ্যসভায়

Online Desk এপ্রিল 28, 2025
dthy.png

ওঙ্কার ডেস্ক: বাংলা সিনেমায় ফের ২২ বছর পর রাখি গুলজার। অভিনেত্রী নিজেই জানিয়েছেন ছবি বা তাঁর চরিত্র নিয়ে বিশেষ কোনও মোহ নেই। তাই কাজ করতে চান না। তবু এই অসম্ভবকে সম্ভব করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিত রায়। বর্ষীয়ান অভিনেত্রী রাখিকে ফিরিয়ে এনেছেন বাংলা সিনেমায়। ‘মাদার্স ডে’-র আগে গরমের ছুটিতে, মুক্তি পেতে চলেছে ‘আমার বস’। কিন্তু তার আগেই মিলল সুখবর, এই ছবির বিশেষ প্রদর্শন হবে রাজ্যসভায়। ৩ মে বেলা ১১টার সময় সংসদের গ্রন্থাগার ভবনের প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি।
তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্যসভায় শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিটি দেখানো হয়েছে। এ বার এই জুটির দ্বিতীয় ছবি দেখানো হচ্ছে। বর্তমান যুগ কর্পোরেট অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে অনেক সময় সন্তানদের কাছে যেন উপেক্ষিত হয়ে পড়েন তাঁদের বাবা-মায়েরা। এই ছবিতে মা-ছেলের সম্পর্কের সমীকরণকেই তুলে ধরবেন রাখি-শিবপ্রসাদ। পরিচালক নন্দিতা রায়ের কথায়, আমাদের দৈনন্দিন জীবনের কাজের পাশাপাশি বাড়ির বড়দের সময় দিতে পারি না, তাছাড়াও এই ছবিতে আরও গল্প রয়েছে। এটা আমাদের স্বপ্নের কাজ। কারণ রাখিজি ছবি করতে রাজি হয়েছেন, এবং এত বছর পর বাংলা ছবিতে কাজ করছেন।

Post Views: 133

Continue Reading

Previous: আইনজীবী বিকাশকে ঘিরে বিক্ষোভ, বিচারপতিকে অবমাননা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
Next: প্রকাশ পেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বোসের ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.