Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ পেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বোসের ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার

প্রকাশ পেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বোসের ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার

Online Desk এপ্রিল 28, 2025
fvyh.png

ওঙ্কার ডেস্ক: ১৪ বছর পর বাংলা ছবিতে কাজ করছেন শর্মিলা ঠাকুর। সেই ‘পুরাতন’ ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সেই ছবি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। এবার মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তর ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার। পোস্টার একেবারে বাঙালিয়ানায় ভরপুর। শোনা যাচ্ছে, আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।
পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবিতে রাহুল বোসের সঙ্গে জুটি বাঁধছেন ঋতুপর্ণা। সেখানে এক কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। খুনের রহস্যের সমাধানও করবেন তিনি। পোস্টারে ঋতুপর্ণাকে দেখা গিয়েছে খোলা চুলে। পরনে গাঢ় রঙের শাড়ি। রাহুল বোসকে রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা গিয়েছে। ব্যাকব্রাশ চুল এবং গালে দাড়ি-গোঁফ নেই। বাবুরাম সাপুড়ে, হুঁকোমুখো হ্যাংলার মতো আবোল তাবোলের বিখ্যাত সব চরিত্রের দেখা গিয়েছে পোস্টারে। রহস্যে মোড়া এই ছবির পোস্টার নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ছবিও সকলের মন কাড়বে বলেই আশা করা যায়।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গত বছর ছবির শুটিং হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। ঋতুপর্ণা ও রাহুল বোসের জুটি সকলের মন কাড়বে বলেই আশা গোটা টিমের। দর্শকদের মন কতটা জয় করতে পারবে ‘ম্যাডাম সেনগুপ্ত’, সে উত্তর অবশ্য ছবি মুক্তির পরই বোঝা যাবে।

Post Views: 197

Continue Reading

Previous: শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘আমার বস’ ছবি মুক্তির আগেই দেখানো হবে রাজ্যসভায়
Next: বিমানবন্দরে প্রেমিকের বাহুলগ্না ঋতাভরী, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.