Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বিমানবন্দরে প্রেমিকের বাহুলগ্না ঋতাভরী, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

বিমানবন্দরে প্রেমিকের বাহুলগ্না ঋতাভরী, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk এপ্রিল 28, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: প্রত্যেক মানুষই তার ভালবাসার মুহূর্ত গুলো সিনেমার মত দৃশ্যে ভাবতে চান অনেক সময়। আর এ যেন ঠিক যেন সিনেমাই। ট্রলিব্যাগ হাতে বিমানবন্দরে মনের মানুষকে দেখতে পেয়ে তরুণীর দৌড়। কাছাকাছি যেতেই বাহুলগ্না যুগলে। পারিপার্শ্বিক পরিবেশ যেন মাথায় থাকে না তখন। ঠিক এমনই প্রেমের মুহূর্তের ভিডিওতে সোশাল মিডিয়ায় ঋতাভরী শেয়ার করছেন সমাজমাধ্যমে।
সুমিত অরোরাকে বুকে জড়িয়ে ধরা ওই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, “প্রত্যেকবার বিমানবন্দরে জড়িয়ে ধরার মুহূর্তরা দীর্ঘ! দীর্ঘতম আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি। দূরে দূরে থাকা খুবই কঠিন। কিন্তু যদি তুমি সঠিক মানুষ নির্বাচন কর প্রতিবারের মূল্য যেন… ৬ বছর। আমরা একসঙ্গে থাকি আর না থাকি। সব সমান। একে অপরকে দেখলে উত্তেজনা থাকে একইরকম।”
২০১৭ সাল। ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। তখনই কাজের সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয় অভিনেত্রীর। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কথাবার্তা হত দু’জনের। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে প্রেমিক হয়ে যান সুমিত। চলতি মাসেই বাগদান পর্ব সেরেছেন ঋতাভরী ও সুমিত। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানান অভিনেত্রী। বৈশাখ বিয়ের মরসুম হলেও আপাতত ঋতাভরী-সুমিতের জীবনে যেন বসন্তে ভরা। বিমানবন্দরের আবেগঘন মুহূর্ত শেয়ার করার পর থেকে অনুরাগীদের শুভেচ্ছার বার্তায় ভরে গিয়েছে সমাজমাধ্যম।

Continue Reading

Previous: প্রকাশ পেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বোসের ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার
Next: পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান পূর্নমের পরিবার

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.