Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আদালত আর্তি শুনল মেয়ের। মাতৃ বিয়োগের পর কন্যা সন্তান কেন বঞ্চিত হবে মায়ের সম্পত্তি থেকে ?

আদালত আর্তি শুনল মেয়ের। মাতৃ বিয়োগের পর কন্যা সন্তান কেন বঞ্চিত হবে মায়ের সম্পত্তি থেকে ?

Online Desk এপ্রিল 27, 2024
5.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য কখনই মা হারা মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থা। জানা গেছে, ১৫ বছর আগে পরিবার ত্যাগ করেছিলেন স্বামী। স্ত্রীর মৃত্যুর পর একমাত্র মেয়ের সম্পত্তির অধিকারের ভাগ বসাতে আসরে বাবা। শেষ রক্ষা হলো না। হাইকোর্ট রায় দিল মা হারা মেয়ের পক্ষেই।
কেন্দ্রীয় সরকারের জল সম্পদ বিষয়ক দফতরের কর্মরত ছিলেন বেহালার পন্নশ্রীর বাসিন্দা বর্ণালী দে। ২০০৯ সালে বর্ণালীদের স্বামী রাজু দে স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা অনুষ্কাকে ছেড়ে চলে যান। ছোট্ট অনুষ্কা কে নিয়ে বর্ণালী দে একাই থাকতেন তাদের পর্ণশ্রী বাড়িতে। কর্মরত অবস্থায় বর্ণালী দে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ২১শে মে ২০২৩ সালে বর্ণালী দে মারা যান। তখন অনুষ্কার বয়স ছিল ১৯ বছর। মায়ের হঠাৎ মৃত্যুতে অথৈ জলে পড়ে যান কলেজ ছাত্রী অনুষ্কা। বর্ণালী দে যেহেতু কেন্দ্রীয় সরকারের জল সম্পদ দপ্তরে কর্মরত ছিলেন তাই তার সমস্ত মৃত্যু কালীন সরকারী ভাতা ও প্রাপ্য ও মাসিক পেনশনের জন্য আবেদন জানায় অনুষ্কা। কারণ তার মা তার নামেই একশ শতাংশ নমিনি করে গিয়েছিলেন।
কেন্দ্রীয় সরকারের জল সম্পদ বিষয়ক দফতরের থেকে অনুষ্কাকে বলা হয় বর্ণালী দেবীর স্বামী অর্থাৎ অনুষ্কার বাবা স্ত্রীর মৃত্যু কালীন সরকারী সুযোগ-সুবিধা পাওয়ার আবেদন জানিয়েছে। কারণ সেও একজন অংশীদার। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন যে তার একমাত্র কন্যাকে যাতে তার মায়ের কোন কিছুই না দেওয়া হয়। বিচারপতি রাজাশেখর মান্থা বিস্ময় প্রকাশ করে জানান কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি দফতর যেখানে অফিস ফাইলে ১০০ শতাংশ নমিনির পরিবর্তনের রেকর্ড রয়েছে অথচ অফিস কর্তৃপক্ষ তা তার সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করল না যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে কর্তৃপক্ষ তার সংশোধন করে মামলাকারী কে মৃত মায়ের সমস্ত রকম প্রাপ্য ও সুযোগ-সুবিধা আগামী দু মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ যদি সেই নির্দেশ দেন বিচারপতি।

Post Views: 88

Continue Reading

Previous: বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা
Next: জামিন পেলন AAP বিধায়ক আমানতুল্লাহ খান

সম্পর্কিত গল্প

KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
K.jpg

কীর্তি আজাদের বক্তব্যতে ক্ষুব্ধ ঈশান কিষান, ক্রিকেটারদের অপমান করা হয়েছে বললেন গম্ভীর

Online Desk মার্চ 11, 2026

You may have missed

F-1.jpg

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী

Online Desk মার্চ 12, 2026
KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.