Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্দেশখালি কান্ডে কলকাতা হাই কোর্টের নির্দেশ গুলি

সন্দেশখালি কান্ডে কলকাতা হাই কোর্টের নির্দেশ গুলি

Online Desk জানুয়ারি 17, 2024
HC.png

অমিত কুমার দাস, কলকাতাঃ সন্দেশখালির শেখ সাজাহান কান্ডে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। তবে ওই সিট’র তদন্তে ন্যাজাট থানার কোনও পুলিশ কর্মী থাকতে পারবেন না। তদন্ত হবে হাই কোর্টের নজরদারিতে। মামলার পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি।

বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ
০১ দুই সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন।
০২ সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠন।
০৩ তাঁরা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন।
০৪ হাই কোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে।
০৫ সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সবরকম সহযোগিতা নেবে।
০৬ বর্তমানে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জশপ্রীত সিংকে রাজ্য এই টিমে নিয়োগ করেছে।
০৭ সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে।
০৮ তদন্তে যদি ফল না পাওয়া যায় তাহলে আদালত এই সিট বদল করতে দ্বিতীয় বার ভাববে না।
০৯ ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না।
১০ যাঁরা তদন্ত করছিলেন তাঁরা আর তদন্ত এগোতে পারবে না।
১১ হাই কোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না।
১২ সন্দেশখালিতে সিসিটিভি থাকবে। থাকবে পুলিশ পিকেটও।
১৩ পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি । ওই দিন তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে দিতে হবে সিটকে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই ঘটনাক মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে ইডি। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা ওঠে। বুধবার মামলায় ১৩ টি নির্দেশ দেন বিচারপতি।

Post Views: 79

Continue Reading

Previous: সন্দেশখালি কান্ডঃ সিট এবং সিবিআই যৌথ তদন্ত
Next: “যেদিন পুরোপুরিভাবে রাম মন্দির তৈরি হবে, সেদিন তিনি যাবেন” – শরদ পাওয়ার

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.