Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে লাগবে না অনুমতি

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে লাগবে না অনুমতি

Online Desk জুলাই 20, 2023
11.png

অমিত কুমার দাস,ওঙ্কার বাংলাঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে লাগবে না আদালতের অনুমতি। বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি আই পি মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই নির্দেশে অস্বস্তিতে শুভেন্দু।
অভিযোগ, রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানো ও রাজনৈতিক হিংসায় মদত দিয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাই কোর্টে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলাকারীর অভিযোগ, নয়াগ্রাম, বড়জোড়া, পূর্ব মেদিনীপুরের কয়েকটি দলীয় সভায় শুভেন্দু বিজেপি কর্মীদের কখনও ব্যালট বাক্স ছিনিয়ে জলে ফেলার পরামর্শ দিয়েছেন। মামলাকারীর আইনজীবীর দাবি, বিভিন্ন সভা থেকে শুভেন্দু নিদান দিয়েছেন, রাজ্যে এমন অশান্তি করুন যাতে রাজ্যে ৩৫৫ ধারা জারি করা যায়। পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে হিংসার পিছনে শুভেন্দু প্ররোচনা দিয়েছেন বলে মামলাকারী অভিযোগ করেন হাই কোর্টে। বৃহস্পতিবার, আদালতে পঞ্চায়েত ভোট প্রচারের একাধিক রাজনৈতিক সভায় শুভেন্দুর মন্তব্য এবং কয়েকটি সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজ, নথি তুলে ধরেন মামলাকারী।
এদিন বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের নির্দেশ দেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে লাগবে না আদালতের অনুমতি। তবে পুলিশকে সচেতনভাবে অভিযোগ খতিয়ে দেখতে হবে। অভিযোগের সত্যতা থাকলে এফআইআর করতে কোনও সমস্যা নেই। ওই অভিযোগ খতিয়ে দেখে পুলিশ রিপোর্ট তৈরী করে ডিজিকে পাঠাবে। সেই রিপোর্ট দেখে আদালতে জমা দিতে হবে ডিজিকে। যদি আদালত অনুমতি দেয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা যাবে। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে হলে হাই কোর্টের অনুমতি নিতে হবে, এই মর্মে ‘রক্ষাকবচ’ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Post Views: 102

Continue Reading

Previous: তৃণমূলের শহীদ দিবসের আগে মণিপুরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট মমতার হাতে!
Next: অভিষেককে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.