Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ‘ভাতা-নির্ভরতা ছেড়ে আত্মনির্ভর হতে হবে বাংলাকে’, হলদিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

‘ভাতা-নির্ভরতা ছেড়ে আত্মনির্ভর হতে হবে বাংলাকে’, হলদিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 14, 2026
1000392915.webp

ওঙ্কার ডেস্ক: ভাতার উপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাকে স্বনির্ভর হওয়ার পথে এগোতে হবে। দুর্গাপুজোর আগে হলদিয়া থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আত্মনির্ভরতার পথে এগোচ্ছে। একই লক্ষ্য নিয়ে বাংলাকেও এগিয়ে যেতে হবে। এ জন্য শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ভাতার উপর নির্ভরতা কমানোর কথা বলে আসছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে আয়ুষ্মান যোজনা, বিধবা ভাতা-সহ একাধিক প্রকল্পের সুবিধা এখনও চালু রয়েছে। এই পরিস্থিতিতে ফের আত্মনির্ভর বাংলার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, রাজ্যে ধীরে ধীরে শিল্পের প্রসার ঘটছে। আরও বেশি বিনিয়োগ এলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। হলদিয়ায় ইতিমধ্যেই ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, আগামী দিনে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

হলদিয়ায় নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান রাজ্যেএ প্রশাসনিক প্রধান। তাঁর দাবি, ৯৮ একর জমিতে পেপসির একটি নতুন কারখানা তৈরি হবে। এই প্রকল্পের জন্য জমি দিয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এ ছাড়া, ৫০ একর জমিতে মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরে হলদিয়ার শিল্পক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Continue Reading

Previous: সন্দেশখালিতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২
Next: মণ্ডপের পাশে সিপিএমের স্টল বিতর্ক: পুলিশের রিপোর্ট তলব হাই কোর্টের, ‘বইয়ের দোকানে অসুবিধা কী?’ প্রশ্ন বিচারপতির

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.