Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কম্বোডিয়ায় সাইবার কেলেঙ্কারি, আটকে রাখা হয়ে প্রায় ৫ হাজার ভারতীয় নাগরিককে!

কম্বোডিয়ায় সাইবার কেলেঙ্কারি, আটকে রাখা হয়ে প্রায় ৫ হাজার ভারতীয় নাগরিককে!

Online Desk মার্চ 30, 2024
3.png

নিজস্ব প্রতিনিধিঃ কম্বোডিয়াতেও জোর করে আটকে রাখা হয়ে প্রায় ৫ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে বলে অভিযোগ উঠেছে। আরও মারাত্মক অভিযোগ,কাজের লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার পর তাঁদেরকে দিয়ে করানো হচ্ছে সাইবার জালিয়াতির মত কাজ। অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্রের খবর, ডেটা এন্ট্রির কাজ দেওয়ার টোপ দিয়ে প্রচুর ভারতীয় নাগরিককে বিগত কয়েক মাস ধরে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছোবার পরই তাঁদের থেকে কেড়ে নেওয়া হয় পার্সপোর্ট। এরপর তাঁদেরকে দিয়ে জোর করে ভারতীয় নাগরিকদের উপরেই সাইবার হানার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত বিগত কয়েক মাসে ভারতীয়দের প্রায় ৫০০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, কম্বোডিয়ায় আটকে থাকা বেশিরভাগই দক্ষিণ ভারতের বাসিন্দা। সম্প্রতি কম্বোডিয়া থেকে দেশে ফিরতে পেরেছেন সেখানে আটকে থাকা বেঙ্গালুরুর তিন বাসিন্দা। তাদের জেরা করেই একাধিক তথ্য হাতে এসেছে বেঙ্গালুরুর পুলিশের। জল গড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক একাধিক দপ্তরের সঙ্গে বৈঠক করেছে এবিষয়ে।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু ভারতীয় নাগরিককে জোর করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছিল রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে। সেই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। যদিও আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে ভারত সরকার। এরই মাঝে অভিযোগ কম্বোডিয়ার কেলেঙ্কারি।

Post Views: 106

Continue Reading

Previous: ২৩ জন পাকিস্তানি নাগরিকের জীবন বাঁচাল ভারতীয় নৌসেনা
Next: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসনে জয়ী বিজেপি প্রার্থীরা

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.