Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বকাপের মূল পর্বে ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ! ভারত কি শিক্ষা নেবে ?

বিশ্বকাপের মূল পর্বে ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ! ভারত কি শিক্ষা নেবে ?

Online Desk অক্টোবর 15, 2025
FB_IMG_1760523274894-2.jpg

স্পোর্টস ডেস্ক : কলকাতার জনসংখ্যা দেড় কোটি বা তারও বেশি। ভারতের জনসংখ্যা ১৪২ কোটি। ফুটবল বিশ্বকাপ এখনও স্বপ্নই। আর সেই স্বপ্ন, সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে ৫ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ দেশ কেপ ভার্দে। সবাইকে চমকে দিয়েই ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

মাত্র ৪ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশটার জনসংখ্যা ৫ লাখ ২৫ হাজার। বর্তমানে তারা ফিফা ক্রমতালিকায় রয়েছে ৭০তম স্থানে। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায় কেপ ভার্দে। তারা প্রথমবার বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে নামে ২০০২ সালে। ২৩ বছর অপেক্ষার পর অবশেষে স্বপ্ন পূরণ হল তাদের। এত দ্রুত বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলবে এমন কল্পনাও করেননি অনেকেই। তবে আফ্রিকা কাপ অব নেশনসে ২০১৩ সালে অভিষেকেই তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে। ২০২৩ সালেও তারা নামা লেখায় শেষ আটে।

এবার বিশ্বকাপ বাছাইয়ে ক্যামেরুনকে হারিয়ে চমকে দিয়েছিল দেশটি। জনসংখ্যার হিসাবে কেপ ভার্দে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশও বটে। এর আগে আইসল্যান্ড ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল। দ্বীপরাষ্ট্রের ফুটবলের কাঠামো খুব একটা উন্নত নয় অন্যান্য দেশগুলির মতো। কিন্তু সেই ধরনের পরিকাঠামোও নেই। তবু দৃঢ়তা আর প্রতিভা তাদের টিকিট পাইয়ে দিল বিশ্বকাপের মঞ্চের। উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। ফুটবলার-সাধারণ মানুষ মিলেমিশে গেছে এই আনন্দে। সরকারও জাতীয় ছুটি ঘোষণা করে দিয়েছে। কেপ ভার্দের ঐতিহাসিক এই মুহূর্তে গ্যালারিতে হাজির হয়েছিলেন দেশটার প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।

আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সোমবার কেপ ভার্দে মুখোমুখি হয়েছিল এসওয়াতিনি’র। ম্যাচটিতে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ৩-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে। তাতেই শেষ বাঁশি বাজতেই বিজয়োল্লাসে মাতে গ্যালারিভর্তি ১৫ হাজার দর্শক। গোটা দ্বীপরাষ্ট্রই পরিণত হয় উৎসবের নগরীতে। ব্লু শার্কস–খ্যাত দেশটা বিশ্বকাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে ১০ ম্যাচে জিতেছে সাতটিতে। ২৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে অন্যতম শক্তিশালী ক্যামেরুনের ১৯ এবং লিবিয়ার পয়েন্ট ১৬।

Post Views: 132

Continue Reading

Previous: সংঘর্ষে লিপ্ত পাক-আফগান; পাকিস্তানি সেনার হামলায় নিহত ১২ আহত শতাধিক, জানাল তালিবান
Next: #Labubu’এ ট্রেন্ডে গা ভাসালেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও, কি করলেন শেহেনশা?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.