Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সংঘর্ষে লিপ্ত পাক-আফগান; পাকিস্তানি সেনার হামলায় নিহত ১২ আহত শতাধিক, জানাল তালিবান

সংঘর্ষে লিপ্ত পাক-আফগান; পাকিস্তানি সেনার হামলায় নিহত ১২ আহত শতাধিক, জানাল তালিবান

Online Desk অক্টোবর 15, 2025
IMG-20251015-WA0365.jpg

ওঙ্কার ডেস্ক: বিগত কয়েক দিন ধরেই উতপ্ত ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তান। বুধবার ফের সীমান্ত দ্বন্দ্বে জড়িয়ে পরল দুই দেশ। আফগানিস্তানের পাকতিকা প্রদেশ এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল, এই দুই এলাকায় সংঘর্ষ বাঁধে তালিবান এবং পাকিস্তানি সেনার মধ্যে। পাকিস্তানি সেনার হামলায় আফগানিস্তানের ১২ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছন বলে দাবি করেছে তালিবানের বিদেশ মন্ত্রক। আহত শতাধিক।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বুধবার আফগান তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলডাক এলাকায় আচমকা হামলা চালিয়েছে।
পাকিস্তানের এই হামলার জবাবে তালিবান বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে স্পিন বলডাক গেট দখল করেছে এবং পুরো এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে। তালিবান সূত্র জানিয়েছে, তাদের এই প্রতিরক্ষা অভিযান সফল হয়েছে এবং পাকিস্তানি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান বাহিনী অপ্ররোচিতভাবে হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় তারা পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনারা আফগান ট্যাঙ্ক ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। উভয় দেশের সীমান্ত বন্ধ থাকায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছাড়ছেন। এ কারণে সাধারণ জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
আন্তর্জাতিক মহল এই সংঘর্ষের তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তবে সীমান্তে চলমান সংঘর্ষের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন, যদি অবিলম্বে মধ্যস্থতা না করা হয়, তবে সীমান্তবর্তী অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই পাকিস্তান আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা সম্মেলনের প্রাক্কালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “ সম্প্রতিকালে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক উতপ্ত হয়ে উঠেছে। সেখানে শান্তি ফেরাতে আগ্রহী আমি”। দেশে ফিরে এ পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Post Views: 146

Continue Reading

Previous: ইউনাইটেডকে হারিয়ে শিল্ড ফাইনালে ডার্বিতে বাগান,গোয়েঙ্কার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পুলিশের লাঠি খেলো সমর্থকরা
Next: বিশ্বকাপের মূল পর্বে ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ! ভারত কি শিক্ষা নেবে ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.