Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলায় স্বস্তিতে মহুয়া মৈত্র, সিবিআই চার্জশিট পেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলায় স্বস্তিতে মহুয়া মৈত্র, সিবিআই চার্জশিট পেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Online Desk মার্চ 13, 2026
MAHUYA-MOITRA.jpg

ওঙ্কার ডেস্কঃ ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সিবিআই-এর চার্জশিট পেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্বস্তিতে তৃণমূল সাংসদ। শুক্রবার শীর্ষ আদালত এই মামলায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগকারী ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের জবাবদিহি চেয়ে নোটিশ পাঠিয়েছে। জবাবদিহি চেয়ে নোটিশ পাঠানো হয়েছে মহুয়া মৈত্র এবং সিবিআই-কেও।
গত ১২ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে সিবিআই-কে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন মহুয়া মৈত্র। দিল্লি হাই কোর্ট গত ২১ নভেম্বর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছিল। কিন্তু ১৯ ডিসেম্বর মহুয়ার বিরুদ্ধে সিবিআই চার্জশিট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ‘লোকপালের বিবেচনার’ উপর ন্যস্ত করে।
এর পরে লোকপালের আবেদনে দু’মাস সময়সীমা বৃদ্ধি করলেও সিবিআই চার্জশিট পেশে ব্যর্থ হয়। জানুয়ারিতে দিল্লি হাই কোর্ট আর সময়সীমা বাড়ায়নি। তার পরেই লোকপাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ লোকপাল আইনের ২০ নম্বর ধারায় দিল্লি হাই কোর্টের নির্দেশে ‘লোকপালের বিবেচনাধীন’ অংশটিতে স্থগিতাদেশ দিয়েছে।
প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, লোকসভার সদস্য থাকাকালীন দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছিলেন। নিশানা করেছিলেন শিল্পপতি গৌতম আদানিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্যই মহুয়া এই কাজ করেছিলেন বলে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদপদ থেকে বরখাস্ত করার দাবি তুলেছিলেন সাংসদ নিশিকান্ত।
এ ছাড়া, তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁর প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইও।

Post Views: 123

Continue Reading

Previous: ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোয় কীভাবে মূল্য চোকাতে হচ্ছে মার্কিনিদের?
Next: বিয়ে বাড়িতে একসঙ্গে ক্যামেরা বন্দী দুজনে, নতুন সম্পর্কে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য?

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.