Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ে বাড়িতে একসঙ্গে ক্যামেরা বন্দী দুজনে, নতুন সম্পর্কে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য?

বিয়ে বাড়িতে একসঙ্গে ক্যামেরা বন্দী দুজনে, নতুন সম্পর্কে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য?

Online Desk মার্চ 13, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর নতুন প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলচ্ছে বহুদিন যাবত। গত কয়েক দিনে এই নিয়ে যেন আলোচনা আরও তুঙ্গে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে ‘সাংভী’ চরিত্রে তাঁকে শেষ দেখা গিয়েছিল। তারপরে আর নতুন কোনও কাজে দেখা যায়নি অভিনেত্রীকে। আপাতত নিজের ব্যবসাতেই মন দিয়েছেন। এর মধ্যেই আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে, ব্যবসায়ী পরিবারের সঙ্গে নাকি নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে ভট্টাচার্য পরিবারের!

সম্প্রতি, বিয়েবাড়িতে এক বন্ধুর সঙ্গে প্রেরণার একটি ছবি ছড়িয়েছে সারা সমাজমাধ্যম জুড়ে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে শাড়ি আর ধুতি-পাঞ্জাবিতে সেজে অভিনেত্রীর বন্ধু। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা। এ প্রসঙ্গে প্রেরণা জানিয়েছেন, সেই ‘বন্ধু’ অভিনেত্রীর ছোটবেলার বন্ধু, নাম শুভজিৎ কুন্ডু। একসঙ্গে স্কুলে পড়েছেন তাঁরা। প্রায় ২৩-২৪ বছরের বন্ধুত্ব তাঁদের। কিন্তু এমন আলোচনায় নায়িকা কিছুই বলতে চাননা, তাঁর কথায়, ‘সত্যিই যদি এটা নিয়ে কথা হয়, তা হলে আমার কিছু বলার নেই।” তবে, অভিনেত্রী আরও জানিয়েছেন, জীবনে কোনও কিছুই সঠিক ভাবে বলা কঠিন। ছোটবেলা থেকে তাঁদের গভীর বন্ধুত্ব নিয়ে আগেও এমন মজা চলেছে। এই বন্ধুত্ব যদি ভবিষ্যতে অন্য দিকে গড়ায়, তা নিয়ে এখনই কিছু বলতে পারব না। পরে কী হবে এখন জানা নেই।” অভিনেত্রী নিজে আপাতত ব্যবসায় মনোনিবেশ করেছেন। তাই কিছু দিন ছোটপর্দায় কাজ থেকে বিরতি নিয়েছেন। বিয়ে বা প্রেম নিয়ে খুব বেশি কিছু ভাবতে এখনই রাজি নন নায়িকা।

Post Views: 150

Continue Reading

Previous: ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলায় স্বস্তিতে মহুয়া মৈত্র, সিবিআই চার্জশিট পেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
Next: বাণিজ্যিক গ্যাসের সঙ্কট, ভোগ প্রসাদ বন্ধের জোগাড় তারাপীঠে, বিপাকে হোটেল-রেস্তোরাঁও

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.