Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলা বিহারের ভোটকে মাথায় রেখে কি জাতগণনার ঘোষণা মোদী সরকারের?

বাংলা বিহারের ভোটকে মাথায় রেখে কি জাতগণনার ঘোষণা মোদী সরকারের?

Online Desk মে 3, 2025
20250409_125245.jpg

ওঙ্কার ডেস্ক: বিরোধীরা বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধী দেশে জাত গণনার দাবি একাধিক বার তুলেছেন। গত লোকসভা ভোটের আগেও নিজেদের ইস্তাহারে জাতগণনার প্রতিশ্রুতি রেখেছিল হাত শিবির। কিন্তু কেন্দ্রে ক্ষমতা দখল করতে পারেনি ইন্ডিয়া জোট। নরেন্দ্র মোদী তৃতীয় বারের মত সরকারে এসে বিরোধীদের জাতগণনার দাবি অবশেষে মেনে নিলেন। বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী জনগণনার সঙ্গেই দেশে জাতগণনা হবে। তবে কবে হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

বুধবার মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাত গণনার বিষয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন জনগণনাতে জাত গণনা অন্তর্ভুক্ত করা হবে।’

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রশ্ন উঠছে, আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল মোদী সরকার? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। আর আগামী বছর র‍য়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। জাত পাতের অঙ্কে এই দুই রাজ্যে বিপুল সংখ্যক ভোট নিজেদের দিকে টানতে পারে গেরুয়া শিবির। সমীক্ষায় জানা গিয়েছে, বিহারে মোট জনসংখ্যার ৩৬ শতাংশ অত্যন্ত অনগ্রসর শ্রেণীর, ২৭.১ শতাংশ অনগ্রসর শ্রেণীর, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতির। সূত্রের খবর, ২০২৬ সালে হতে পারে জনগণনা। সেই সময় জাত গণনা হলে বিরোধীদের দাবি বাস্তবায়ন হবে।

Post Views: 90

Continue Reading

Previous: টানা ৯ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের
Next: পেহেলগাঁও নিয়ে উসকানি মূলক মন্তব্য, সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.