Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের ছেলেকে খুন, গ্রেপ্তার মা

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের ছেলেকে খুন, গ্রেপ্তার মা

Online Desk জুন 18, 2025
ygigyi.png

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা : নিজের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার মা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটলো শাসনে। জানা গেছে সন্তানের বয়স দু’বছর চার মাস। এই অমানবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম মিতা হালদার, বাড়ি হুগলি জেলায়। কিছু বছর আগেই হুগলির ভদ্রেশ্বরে তার বিয়ে হয়েছিল অভিজিৎ হালদার নামক এক ব্যক্তির সাথে। তাদের ছেলে অরিজিতের বয়স মাত্র দু বছর চার মাস।
এরপর ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে আলাপ হয়েছিল শাসনের এক যুবকের। কিছুদিন পরই সেই আলাপ পরিণত হয়েছিল প্রেমে। বিবাহ বহির্ভূত হোক প্রেমের টানে দুই সপ্তাহ আগে মিতা ঘর ছেড়ে শাশুড়ির তেহাটা গ্রামে প্রেমিকের সঙ্গে চলে আসে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে মিতা প্রতিবেশীদের নিজে থেকেই তার ছেলের মৃত্যুর খবর জানিয়েছিল। বাড়ির পাশে একটি জলাশয় পড়ে তার ছেলের মৃত্যু হয়েছে বলে মিতা প্রতিবেশীদের জানিয়েছিল। যদিও বিষয়টি জানার পরই মৃত শিশুর বাবা ভদ্রেশ্বর থেকে এসে শাসন থানা মিতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিজিতের দাবি মিতা নিজের ছেলেকে জলে ফেলে দিয়ে খুন করেছে। এই অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ তদন্ত চালিয়ে সোমবার রাতেই অভিযুক্ত মিতা হালদার কে নিজের সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার করে।
কি কারনে নিজের ছেলেকে মিতা খুন করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ । নিজের ছেলেকে খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের কোন কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে অভিযুক্ত মিতা হালদারের প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করছে শাসন থানার পুলিশ।

Post Views: 281

Continue Reading

Previous: জি৭ সম্মেলনে গিয়ে পহেলগাঁও কাণ্ডের কথা তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী
Next: অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন মাওবাদী

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.