Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জি৭ সম্মেলনে গিয়ে পহেলগাঁও কাণ্ডের কথা তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী

জি৭ সম্মেলনে গিয়ে পহেলগাঁও কাণ্ডের কথা তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী

Online Desk জুন 18, 2025
modi.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই মোদী সরকারের তরফে পাঠানো সাত প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সরব হয়েছে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বমঞ্চে তুলে ধরলেন পহেলগাঁও হামলার প্রসঙ্গ। কানাডায় জি৭ সম্মেলনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নারকীয় হামলার কথা তুলে ধরেন তাঁর ভাষণে।

প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, ‘২২ এপ্রিল সন্ত্রাসী হামলা কেবল পহেলগাঁওয়ের উপরে নয়, বরং প্রতিটি ভারতীয়ের আত্মা, পরিচয় এবং মর্যাদার উপর সরাসরি আঘাত ছিল এটি। এটি ছিল সমগ্র মানবজাতির জন্য এক আঘাত। এর তীব্র নিন্দা এবং সমবেদনা প্রকাশ করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল দেশের বিরোধী এটি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্য অপরিহার্য। ভারতের প্রতিবেশী অঞ্চলে সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল রয়েছে! বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য, আমাদের চিন্তাভাবনা এবং নীতি স্পষ্ট হতে হবে – যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে, তবে তাকে এর মূল্য দিতে হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। গত ৭ মে পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারতের সেনা বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হেনে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। তার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। যদিও কয়েক দিনের মধ্যে দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়। সেই সংঘর্ষবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি।

Post Views: 233

Continue Reading

Previous: ঝাড়গ্রামে ভয়াবহ বাস দূর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর, গুরুতর আহত ২৯ জন
Next: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের ছেলেকে খুন, গ্রেপ্তার মা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.