Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন মাওবাদী

অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন মাওবাদী

Online Desk জুন 18, 2025
mao.jpg

ওঙ্কার ডেস্ক: পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হল মাওবাদীর। বুধবার সকালে অন্দ্ররপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলার মারেদুমিল্লি জঙ্গলের আকুরু গ্রামে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় হয়। সেই সময় তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) এর একজন সিনিয়র কেন্দ্রীয় কমিটির সদস্যও।

পুলিশ সূত্রে খবর, রামপাচোদাভরমের কাছে জঙ্গলে চিরুনি তল্লাশির সময় এই সংঘর্ষ ঘটে। নিহত তিন মাওবাদীর মধ্যে রয়েছেন, সিপিআই (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অন্ধ্র ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটির সম্পাদক গজারলা রবি ওরফে উদয়; দক্ষিণ জোনাল কমিটির সদস্য এবং প্রয়াত কেন্দ্রীয় কমিটির সদস্য চালপথীর স্ত্রী অরুণা, যিনি সম্প্রতি ছত্তিশগড়ে নিহত হয়েছেন; এবং আরও একজন সদস্য। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী সংঘর্ষস্থল থেকে তিনটি একে-৪৭ বন্দুক উদ্ধার করেছে। এই সংঘর্ষে পুলিশের কেউ আহত হননি বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করা হবে বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাম্প্রতিক কালে ছত্তিশগড় সহ ভারতের বিভিন্ন জায়গায় মাওবাদ বিরোধী অভিযান চালাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় এদিনের সংঘর্ষ বলে জানা গিয়েছে। এর আগে গত ২২ মে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ২৭ জন মাওবাদী। নিহতদের মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসবরাজু। বিটেক ইঞ্জিনিয়ার বাসবরাজুর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২ কোটি টাকার বেশি।

Post Views: 245

Continue Reading

Previous: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের ছেলেকে খুন, গ্রেপ্তার মা
Next: এক বছরে এক কোটি গাছ

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.