Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগামী বছর জনগণনায় অন্তর্ভুক্ত হবে জাত গণনা, ঘোষণা কেন্দ্রের

আগামী বছর জনগণনায় অন্তর্ভুক্ত হবে জাত গণনা, ঘোষণা কেন্দ্রের

Online Desk এপ্রিল 30, 2025
caste.jpg

ওঙ্কার ডেস্ক: জাত গণনা নিয়ে বিভিন্ন সময়ে সরব হয় বিরোধীরা। এবার বিরোধীদের সেই দাবি কার্যত মেনে নিল নরেন্দ্র মোদী সরকার। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে হবে দেশে জনগণনা, সেই জনগণনায় জাত গণনাকে অন্তর্ভুক্ত করা হবে বলে কেন্দ্রের তরফে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার সেন্ট্রাল কমিটি অন পলিটিকাল অ্যাফেয়ার্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন আদমশুমারিতে জাত গণনা অন্তর্ভুক্ত করা হবে।’ চলতি বছরের শেষের দিকে রয়েছে বিহারে বিধানসভা ভোট। তার পর ২০২৬ সালে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যে নির্বাচনের আগে জাত গণনায় সায় দায় দিয়ে বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার। সমীক্ষায় জানা গিয়েছে, বিহারে মোট জনসংখ্যার ৩৬ শতাংশ অত্যন্ত অনগ্রসর শ্রেণীর, ২৭.১ শতাংশ অনগ্রসর শ্রেণীর, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতির।

উল্লেখ্য, কংগ্রেসের তরফে লাগাতার জাতি গণনার দাবি জানানো হচ্ছিল। রাহুল গান্ধী বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন। কেন্দ্রের ঘোষণার ফলে আগামী জনগণনার অন্তর্ভুক্ত হবে জাত গণনা। যার ফলে দেশের মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত তা জানা যাবে।

Post Views: 95

Continue Reading

Previous: প্রত্যাঘাত
Next: নাগরিকত্বের বৈধ প্রমাণ আধার, প্যান, রেশন কার্ড নয়, জানাল দিল্লি পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.