Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাগরিকত্বের বৈধ প্রমাণ আধার, প্যান, রেশন কার্ড নয়, জানাল দিল্লি পুলিশ

নাগরিকত্বের বৈধ প্রমাণ আধার, প্যান, রেশন কার্ড নয়, জানাল দিল্লি পুলিশ

Online Desk এপ্রিল 30, 2025
qqqqq.jpeg

ওঙ্কার ডেস্ক : যুদ্ধের প্রস্তুতি এখন বহুস্তরীয়, অন্তত দিল্লি পুলিশের সাম্প্রতিক উদ্যোগ থেকে এটা আর অস্পষ্ট থাকছে না। পহেলগাঁও হামলার পর কেন্দ্র জানিয়ে দিয়েছিল এ দেশে বসবাসকারী সমস্ত পাকিস্তানি নাগরিককে অবিলম্বে ভারত ছাড়তে হবে। তাই ১৯৬৯-এর নাগরিকত্ব আইন অনুযায়ী দিল্লিতে বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান এবং মায়ানমারের মতো দেশ থেকে যে প্রচুর মানুষ রাজধানীতে ভিড় করে রয়েছে তাদের শানাক্তকরণের কাজ শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ও প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের খুঁজে বের করতে।

কিন্তু এইসব অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের কাজ আপাত ভাবে সহজ নয়। এমন পরিস্থিতিতে নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন ভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান ও রেশন কার্ড দেখিয়ে আর ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। এক্ষেত্রে দু’টি অন্য নথির মধ্যে যে কোনও একটি থাকা বাধ্যতামূলক।

দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বিদেশি, যাঁরা বেআইনি ভাবে দিল্লিতে বাস করছেন, নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাঁদের এবার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে। দিল্লি পুলিশের তরফে জানা গেছে, তথ্য যাচাই করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে ইতিমধ্যে বেআইনি অভিবাসীরা আধার, রেশন, প্যান কার্ড তৈরি করে ফেলেছে। যা ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে তারা দেখিয়ে থাকে। তাই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এবার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।” জানানো হয়েছে, এই দু’টির মধ্যে যে কোনও একটি থাকলেই হবে।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে সাড়ে তিন হাজার পাকিস্তানি নাগরিক রয়েছে, যাদের মধ্যে ৫২০ জন মুসলিম। তাঁদের মধ্যে থেকে আবার ৪০০ জনকে ইতিমধ্যেই আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর যে তৎপরতা শুরু হয়েছিল এটা তারই অঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান এবং রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নথি হিসেবে গৃহীত হবে। কিন্তু ওই সব নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

এই মুহূর্তে মূলত দু’টি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে সরকার স্বীকৃতি দিয়ে থাকে। তা হল- জন্মের শংসাপত্র এবং ডমিসাইল সার্টিফিকেট, স্থায়ী নিবাসের শংসাপত্র। ভারতে নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। কিন্তু এগুলিকে কোনো ভাবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরছে না সরকার। যেমন- আধার, এটি পরিচয়পত্র হলেও তা কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। অন্যদিকে প্যানকার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়, রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পে। এর কোনওটিই নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

তাই জন্মের শংসাপত্র এবং নিবাসের শংসাপত্রই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরে কেন্দ্র। ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু আইনে এদেশে জন্মগ্রহণকারীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ী ভাবে বসবাসের নথি হল নিবাসের শংসাপত্র। ফলে, দিল্লি পুলিশকে দিয়ে প্রকারান্তরে কেন্দ্র যে ভাবে বিদেশীদের সনাক্ত করতে চাইছে তা বর্তমান পরিস্থিতিতে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা।

Post Views: 193

Continue Reading

Previous: আগামী বছর জনগণনায় অন্তর্ভুক্ত হবে জাত গণনা, ঘোষণা কেন্দ্রের
Next: মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে যোগ দিতে দিলীপ ঘোষ দিঘার পথে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.