Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কয়েকশো ক্যামেরা, জগদ্ধাত্রী পুজোয় আঁটসাঁট নিরাপত্তা চন্দননগর পুলিশের

কয়েকশো ক্যামেরা, জগদ্ধাত্রী পুজোয় আঁটসাঁট নিরাপত্তা চন্দননগর পুলিশের

Online Desk অক্টোবর 26, 2025
Ch-1.jpg

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : চতুর্থীর দিন সন্ধ্যায় উপচে পড়ল মানুষের ভিড়ে। আলোতে সেজে উঠলো চন্দননগর শহর। বিজ্ঞাপনে রাস্তার দুপাশ ছেয়ে গেল। ফরাস ডাঙায় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে ফুটে উঠলো স্বাভাবিক দৃশ্য। শনিবার সন্ধ্যায় চন্দননগর স্ট্যান্ডে বেলুন এবং পায়রা উড়িয়ে জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হল। সেইসঙ্গে গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনও। শিশুদের জন্যে ব্যাজ, ভলান্টিয়ার ব্যাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্রমুখ।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, “প্রতি বছর চন্দননগরে জগদ্ধাত্রী পূজো উপলক্ষে কয়েক লক্ষ দর্শনার্থীরা আসে। শুধু এই জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। ফেরিঘাট, রেল স্টেশন এবং সড়ক পথে বহু দর্শনার্থী আসেন শহরে। পুলিশের কাছে সব থেকে জরুরি বিষয় দর্শনার্থীদের নিরাপত্তা। তাই আগত সকলের জন্য সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে।”

শুধুমাত্র চন্দননগর পুলিশ কমিশনারেট নয়, দর্শনার্থীদের নিরাপত্তায় বাইরের জেলা থেকে পুলিশ আনা হয়েছে চন্দননগরে। এই বছর শহরের রাস্তায় সিসিটিভির সংখ্যা আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত ৩০০ টি ক্যামেরা লাগানো হয়েছে শহর জুড়ে। আর সেই ক্যামেরা মনিটরিং এর জন্য খোলা হয়েছে জন্য ৩ টি কন্ট্রোল রুম। দিন রাত ২৪ ঘন্টা সেই কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন কমিশনারেটের আধিকারিকরা। মানুষের ভিড়ে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী। উইনার্স টিম, পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা টহল দেবে।

পুজোর দিনগুলিতে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। একাধিক সেক্টরে ভাগ করে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৬ জন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। সঙ্গে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন আধিকারিক এবং ইন্সপেক্টার পদমর্যাদার ৩৫ জন আধিকারিক। মোতায়েন থাকবেন সাদা পোশাকের পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী।

সুইপিং পার্টি থাকবে ৫০ টি বাইকে। পুলিশ কমিশনার আরও বলেছেন, পাশাপাশি নজরদারি চালানো হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে শহরের অলিগলি সর্বত্রই। চন্দননগর এবং ভদ্রেশ্বর এলাকা সংলগ্ন প্রত্যেকটি ঘাটেই লঞ্চ পরিষেবা চালু থাকবে। ২৪ ঘন্টা খোলা থাকবে পুলিশের কন্ট্রোল রুম। দর্শনার্থীরা যাতে ভালোভাবে ঠাকুর দেখতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা থাকছে। অন্য বছরের মতো এবছরও প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

ষষ্ঠী অর্থাৎ বৃহস্পতিবার থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর দুটো থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি। শহরে ঢোকার মোট ৪৪টি জায়গায় থাকছে নো এন্ট্রি। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, ৩৩ ওয়ার্ডের জন্য যে আন্ডার গ্রাউন্ড কেবলিং-এর কাজ শুরু হয়েছিল, তার মধ্যে ১৮ টি ওয়ার্ড এর কাজ সম্পন্ন। আগামী বছরের মধ্যে ৩৩ টি ওয়ার্ডেই এই কাজ শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো দেখতে বহু বিদেশী পর্যটক চন্দননগরে আসেন। তাঁদেরও স্বাগত জানিয়েছেন মন্ত্রী। এদিন মঞ্চ থেকে দুর্গাপুজোয় সেরা থিমের জন্য জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে তিন পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়।

Post Views: 81

Continue Reading

Previous: রক্ত দেওয়ার পর ৫ শিশুর শরীরে ধরা পড়ল এইচআইভি, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড সংশ্লিষ্ট আধিকারিকরা
Next: আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’; ল্যান্ডফলের সময় গতি থাকবে…

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.