Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন, পরিত্যক্ত গাড়ির ডিকিতে মিলল দেহ

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন, পরিত্যক্ত গাড়ির ডিকিতে মিলল দেহ

Online Desk এপ্রিল 8, 2025
Rape-Chattisgarh.jpg

ওঙ্কার ডেস্ক : ফাঁকা বাড়িতে নাবালিকাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে খুন করল এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ছত্তীসগড়ের দুর্গে। নবরাত্রী উপলক্ষ্যে নিজের দিদার বাড়িতে গেছিল ৬ বছরের ওই শিশুটি। সেসময় পুজোর জন্য তার দিদা ছিলেন বাইরে। সেই সুযোগেই শিশুটিকে ধর্ষণ করে সোমেশ যাদব নামে এক যুবক। অভিযুক্ত সোমেশ যাদবের বয়স ২৪ বছর। পুলিশ জেনেছে, সে সম্পর্কে নাবালিকার কাকা। এরপরই গত ৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিল নাবালিকা। অনেক খোঁজাখুঁজির পর একটি গাড়ির ডিকি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নাবালিকাকে ধর্ষণ করার পর খুন করে প্রতিবেশীর গাড়ির ডিকিতে দেহ লুকিয়ে রেখেছিল সে। পুলিশ ধারণা, গাড়িটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়েছিল এটা জেনেই যুবক মৃতদেহটি লুকানোর জন্য ওই গাড়ি বছে নেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে মৃতার কাকাকে! ছত্তীসগড়ের এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

যাদব ছাড়াও আরো তিনজনকে আটক করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পর বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।নাবালিকার দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন । ফরেন্সিক রিপোর্টেও প্রমাণ মিলেছে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করেছে বলে খবর।

এই ঘটনার খবর পেয়েই অভিযুক্তর ক্ষোভে ফেটে পড়ে পাড়া-প্রতিবেশী। বিক্ষোভ সামলাতে ছুটে আসে পুলিশ।রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এটা একটা অমানবিক ঘটনা। মেনে নেওয়া যায় না। সমাজের ওপর বিরাট প্রভাব ফেলবে। তাই অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর”।

Continue Reading

Previous: ইন্ডিয়ান আইডলে আর দেখা যাবে না সুরকার বিশাল দদলানিকে, কেন এমন সিদ্ধান্ত নিলেন বিশাল?
Next: চাকরি হারা যোগ্যদের জন্য রাষ্ট্রপতির কাছে দরবার রাহুলের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.