Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্ডিয়ান আইডলে আর দেখা যাবে না সুরকার বিশাল দদলানিকে, কেন এমন সিদ্ধান্ত নিলেন বিশাল?

ইন্ডিয়ান আইডলে আর দেখা যাবে না সুরকার বিশাল দদলানিকে, কেন এমন সিদ্ধান্ত নিলেন বিশাল?

Online Desk এপ্রিল 8, 2025
jfdcdf.png

ওঙ্কার ডেস্ক: সুরকার বিশাল দদলানি আর বিচারকের পদে থাকবেন না ইন্ডিয়ান আইডলে। গত রবিবার, ৬ এপ্রিল শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’। শো শেষ হওয়ার পরই কেন এই সিদ্ধান্তের কথা জানালেন শোয়ের অন্যতম বিচারক সুরকার বিশাল দদলানি। ছোটপর্দার এই জনপ্রিয় শো কেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সুরকার। কী কারণে তাঁর এমন সিদ্ধান্ত?
‘ইন্ডিয়ান আইডল’-এর পর পর ছ’টি সিজনে বিচারকের দায়িত্ব সামলেছেন সুরকার বিশাল দদলানি। তবে আগামী সিজনে আর দেখা মিলবে না তাঁর। শোয়ের বিচারকের ভূমিকা থেকে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেকথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন সুরকার। শোয়ের অন্য দুই বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে বিশাল লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডলকে বিদায় জানাচ্ছি। এখানেই আমি আমার যাত্রা শেষ করছি। টানা ৬ সিজন বিচারক ছিলাম। এই শো থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, বিশেষত আমার সহকর্মী, শোয়ের প্রতিযোগী, অন্য বিচারক, যন্ত্রশিল্পীদের থেকে, তা কোনওদিন ভোলার নয়। এই শোয়ের মঞ্চকে আমি খুব মিস করব। এটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। ধন্যবাদ জানিয়েছেন টিমের সকলকে। সময় এসে গিয়েছে আমার আবার মঞ্চে দর্শকের দরবারে ফিরে যাওয়ার।’ এভাবেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশাল।
শো ছেড়ে দেওয়ার কারণ, সুরকার জানিয়েছেন, গত ৬ সিজন ধরে প্রত্যেক বছর এই রিয়েলিটি শো চলাকালীন বেশ কয়েক মাস মুম্বইতে আটকে থাকতে হয়েছে। কোনও শো করতে পারেননি। এমনকী নতুন সুর নিয়ে কাজের অবকাশও হয়নি। ইন্ডিয়ান আইডল ছেড়ে এবার নিজস্ব কাজে মন দিতে চাই। সুর ও কনসার্টের জগতে ফিরতে চাই।’

Post Views: 83

Continue Reading

Previous: ‘অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ’, তামিলনাড়ুর রাজ্যপালকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Next: ৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন, পরিত্যক্ত গাড়ির ডিকিতে মিলল দেহ

সম্পর্কিত গল্প

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.