Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ’, তামিলনাড়ুর রাজ্যপালকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

‘অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ’, তামিলনাড়ুর রাজ্যপালকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk এপ্রিল 8, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল ১০টি বিল। কিন্তু অভিযোগ সেই বিলগুলিতে সই করেননি তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি। বিলগুলি ফেলে রাখার জন্য এবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্যপালের এহেন কর্মকাণ্ডকে ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারী’ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

বিচারপতি জেবি পাদ্রিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, পাশ হয়ে যাওয়া বিল এভাবে ফেলে রাখতে পারেন না রাজ্যপাল। ভারতীয় সংবিধানের ২০০ অনুচ্ছেদের কথা উল্লেখ করে এই মামলার শুনানিতে আদালত জানায়, ‘রাজ্যপাল মন্ত্রিসভার সহায়তা ও পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য।’ রাজ্যপালকে রাজ্যসরকারের সঙ্গে বন্ধুর মতো সহযোগিতা করতে হবে ও পথ প্রদর্শক হতে হবে বলে জানায় আদালত। সর্বোচ্চ আদালত জানায়, রাজনৈতিক মতাদর্শ সরিয়ে রেখে সাংবিধানিক শপথ দ্বারা পরিচালিত হতে হবে রাজ্যপালকে। বাধা দেওয়া নয়, বরং রাজ্যপাল হবেন রাজ্যসরকারের অনুঘটক।

আদালত জানায়, বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর বিলগুলি যখন রাজ্যপালের কাছে আসে সেখানে স্বাক্ষর না করে ১০টি বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য ফেলে রাখা শুধু অবৈধ নয়, স্বেচ্ছাচারী পদক্ষেপ। শীর্ষ আদালত আরও জানিয়েছে, পুনর্বিবেচনার পর ওই ১০টি বিল রাজ্যপালের কাছে পাঠানোর তারিখ থেকে চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এদিন এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটি কেবল তামিলনাড়ুর জন্য নয়, সমস্ত ভারতীয় রাজ্যের জন্য একটি বড় জয়।রাজ্যের স্বায়ত্তশাসন এবং ফেডারেল রাজনীতির জন্য ডিএমকে সংগ্রাম চালিয়ে যাবে এবং জয় করবে।’

Post Views: 88

Continue Reading

Previous: নাইন পাস রুক্মিনী দিনমজুরি ছেড়ে এখন সৌরশক্তি কোম্পানির সিইও
Next: ইন্ডিয়ান আইডলে আর দেখা যাবে না সুরকার বিশাল দদলানিকে, কেন এমন সিদ্ধান্ত নিলেন বিশাল?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.