Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নাইন পাস রুক্মিনী দিনমজুরি ছেড়ে এখন সৌরশক্তি কোম্পানির সিইও

নাইন পাস রুক্মিনী দিনমজুরি ছেড়ে এখন সৌরশক্তি কোম্পানির সিইও

Online Desk এপ্রিল 8, 2025
Rukmini-Katara.jpg

ওঙ্কার ডেস্ক: “আমি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। কিন্তু আজ আমি একটি কোম্পানির মালিক। আমি পারলে অন্য মহিলারা পারবেন না কেন ?” কথাটি এক সাধারণের মাঝেও অসাধারণ এক মহিলার। নাম- রুক্মিণীদেবী। কিন্তু কে এই মহিলা ?

রুক্মিণীদেবীর গল্পটা কিছুটা এরকম। রাজস্থানের দুঙ্গারপুর জেলার মাদোয়া খাপড়দা নামে একটি ছোট্ট গ্রামের বাসিন্দা রুক্মিণী কাটারা। বর্তমান সময়ে তিনি নিজের সৌরশক্তি কোম্পানি খুলে মুগ্ধ করেছেন সকলকে। কিন্তু শুরুটা এমন ছিল না। সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে, একসময় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেণ্ট গ্যারান্টি অ্যাক্ট অর্থাৎ নারেগা প্রকল্পে কাজ করে কোনও রকমে সংসার চালাতেন তিনি। তখনই রাজীবিকা নামে একটি সংস্থার নাম জানতে পারেন। তারপরেই সেই সংস্থায় যুক্ত হন রুক্মিনীদেবী। সেখানেই তিনি সৌরপ্যানেল তৈরী থেকে শুরু করে নানান কাজ নিজ দক্ষতায় শিখে ফেলেন। কাজ শিখে তিনি সুপারভাইজার পদে নিযুক্ত হন দূর্গা সোলার কোম্পানিতে। তারপরে তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি সেই কোম্পানিরই সিইও। যার প্রতিমাসে টার্নওভার ৩.৫ কোটি টাকারও বেশি। নিজ দক্ষতা ও বুদ্ধিগুণে শুধু কাজ করছেন তাই নয় এলাকারই ৫০ জন মহিলাকে নিজের কোম্পানিতে কাজের সুযোগও করে দিয়েছেন রুক্মিণী।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুক্মিণীকে সংবর্ধনা প্রদান করেন। সেইসময় থেকেই ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এই সম্রাজ্ঞীর গল্প। সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “ নারীদের কখনই কম শিক্ষার কারণে থেমে থাকা উচিত নয়। শিক্ষা কখনই সাফল্যের পথে বাধা হয়ে দাড়াতে পারে না”। এখন আর কোনও কষ্ট নেই রুক্মিণীর। তাঁর চার সন্তানকেই বানিয়েছেন সুশিক্ষিত। বড় ছেলে রাকেশ এবং মেয়ে আশা বি.এড করছেন। ছোট ছেলে প্রবীণ এবং যুবরাজ এখনও কলেজে পড়েন। এখনও মেয়েদের রোজগারের পথ তৈরি করে দিচ্ছেন রুক্মিনী। তাঁর কারণেই বহু মেয়ে স্বাবলম্বী। বহু ঘরে চড়ছে ভাতের হাড়ি। রুক্মিনী শুধু একটি কোম্পানির সিইও নন অনেক মেয়ের জন্য অনুপ্রেণাও।

Continue Reading

Previous: ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক ছিল, ৮ ঘন্টা ধরে মার্কিন বিমানবন্দরে আটক ভারতীয় মহিলা
Next: ‘অবৈধ ও স্বেচ্ছাচারী পদক্ষেপ’, তামিলনাড়ুর রাজ্যপালকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.