Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক ছিল, ৮ ঘন্টা ধরে মার্কিন বিমানবন্দরে আটক ভারতীয় মহিলা

ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক ছিল, ৮ ঘন্টা ধরে মার্কিন বিমানবন্দরে আটক ভারতীয় মহিলা

Online Desk এপ্রিল 8, 2025
20250408_142918.jpg

ওঙ্কার ডেস্ক: ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক ছিল। আর তার জেরে বিমানবন্দরে আট ঘন্টা ধরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে। পাওয়ার ব্যাঙ্ককে ‘সন্দেহজনক বস্তু’ ভেবে ওই মহিলাকে আটকে রাখে মার্কিন গোয়েন্দারা।

সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় মহিলার নাম শ্রুতি চতুর্বেদী। তিনি একজন উদ্যোক্তাও। তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে আটক করে মার্কিন পুলিশ এবং এফবিআই। অভিযোগ, পুরুষ কর্মী দিয়ে তল্লাশি চালানো হয়। এমনকি গরম পোশাক খুলে ফেলে তাঁকে ঠান্ডা ঘরে থাকতে বাধ্য করা হয়। কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করতেও বাধা দেওয়া হয়। গোটা ঘটনার কথা সমাজ মাধ্যমে লিখেছেন ওই মহিলা।

তিনি লিখেছেন,’কল্পনা করুন, পুলিশ এবং এফবিআই ৮ ঘন্টা ধরে আটকে রেখেছে, হাস্যকর প্রশ্ন করছে, ক্যামেরার সামনে একজন পুরুষ অফিসার দেহ পরীক্ষা করছে, গরম পোশাক, মোবাইল ফোন, মানিব্যাগ খুলে ফেলা হচ্ছে, ঠান্ডা ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে, এমনকি টয়লেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বা একটি ফোন কলও করতে দিচ্ছে না, সেই সঙ্গে আপনার ফ্লাইট মিস হয়েছে। এসব করার কারণ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আপনার ব্যাগে একটি পাওয়ারব্যাঙ্ক পেয়েছে।’ ওয়াকিবহাল মহলের মতে, শ্রুতি চতুর্বেদীর সঙ্গে ঘটা এই ঘটনা মার্কিন অভিবাসন নীতির কঠোর নমুনা। বিশেষত দ্বিতীয় বার মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে অভিবাসীদের ক্ষেত্রে কঠোর মনোভাব দেখিয়েছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসী নীতির কারণে আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Post Views: 131

Continue Reading

Previous: আইনি বিপাকে মালাইকা আরোরা! জামিনযোগ্য সমন জারি করল মুম্বই আদালত
Next: নাইন পাস রুক্মিনী দিনমজুরি ছেড়ে এখন সৌরশক্তি কোম্পানির সিইও

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.