Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধোনি ম্যাজিকেও দিল্লি বধ হল না চেন্নাইয়ের

ধোনি ম্যাজিকেও দিল্লি বধ হল না চেন্নাইয়ের

Online Desk এপ্রিল 1, 2024
WhatsApp-Image-2024-04-01-at-10.39.46-AM.jpeg

স্পোর্টস ডেস্ক : রবিবার বিশাখাপত্তনামে আইপিএল জয়ীদের বিরুদ্ধে ২০ রানে জিতল সৌরভ, পন্টিংয়ের দল। ঋষভ পন্থ রানে ফিরতেই, জয়ে ফিরল দল। চলতি আইপিএলে দিল্লির প্রথম জয়। এদিন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটারের পুরনো ঝলক দেখতে পাওয়া যায়। ৩২ বলে ৫১ করেন পন্থ। তাতে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে দিল্লি। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নেন মুকেশ কুমার। মোট ৩ উইকেট পান বাংলার পেসার। ভাল বল করেন খলিল আহমেদও। জোড়া উইকেট তুলে নেন। তবে রবিবার রাতে বিশাখাপত্তনামের দর্শকদের প্রাপ্তি ধোনির ইনিংস। আধুনিক ক্রিকেটের সেরা ফিনিশারের একটা ঝলক দেখতে পাওয়া যায়। বুড়ো হাড়েও ভেল্কি। এবারের আইপিএলে প্রথমবার ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন। ১৬ বলে ৩৭ রানে অপরাজিত। একেই বলে মহেন্দ্র সিং ধোনি। যিনি ফুরিয়েও ফুরোবেন না।

Post Views: 93

Continue Reading

Previous: এগিয়ে থেকেও চেন্নাই ম্যাচে হার, কী বলছেন বাগানের সহকারী কোচ
Next: সন্দেশখালি মামলায় কী করে সাপ্লিমেন্টারি চার্জসিট, প্রশ্ন বিচারপতির

সম্পর্কিত গল্প

CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.