Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মহিলা মাওবাদী

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মহিলা মাওবাদী

Online Desk মে 6, 2025
20250416_095723.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল এক মহিলা মাওবাদীর। মঙ্গলবার বস্তার পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানা সংলগ্ন বিজাপুরের দক্ষিণ-পশ্চিম বনাঞ্চলে সীমানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে ওই মহিলা মাওবাদী নিহত হয়েছেন। এর আগে গত ২৪ এপ্রিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে তিন মহিলা মাওবাদী নিহত হয়েছিলেন।

গত ১২ দিন ধরে ১০ হাজার এরও বেশি নিরাপত্তা কর্মী মাওবাদী বিরোধী অভিযানে অংশগ্রহণ করেছেন। চলমান অভিযানে এখনও পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকেই সিপিআই (মাওবাদী) এর মহিলা ক্যাডার। মৃতদেহের সঙ্গে বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে কাররেগুট্টা বনাঞ্চলীয় পাহাড়ের দিকে ক্রমশ এগোচ্ছে। যেখানে মাওবাদীদের শীর্ষ কমান্ডাররা রয়েছেন বলে মনে করছে গোয়েন্দারা।

বস্তার রেঞ্জের পুলিশের ইনস্পেকটর জেনারেল সুন্দররাজ পি বলেন, ‘বিজাপুর জেলার দক্ষিণ-পশ্চিম সীমানা এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে নামে। সেই অভিযান চলাকালীন, বাহিনী এবং মাওবাদীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজন মহিলা মাওবাদীর মৃতদেহ এবং একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, চলমান মাওবাদী বিরোধী অভিযানে গত কয়েক দিনে, এই এলাকায় বাহিনী বেশ কয়েকটি মাওবাদী আস্তানা খুঁজে পেয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি আইইডি উদ্ধার করেছে।

Post Views: 78

Continue Reading

Previous: ফের এক মঞ্চে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া, সাজপোশাক মনে করিয়ে দিল পুরোনো স্মৃতি
Next: আত্মহত্যা নাকি খুন ? ফের খড়গপুরে আইআইটি ছাত্রের রহস্যময় মৃত্যু !

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.