Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের এক মঞ্চে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া, সাজপোশাক মনে করিয়ে দিল পুরোনো স্মৃতি

ফের এক মঞ্চে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া, সাজপোশাক মনে করিয়ে দিল পুরোনো স্মৃতি

Online Desk মে 6, 2025
images-11-1.jpeg

ওঙ্কার ডেস্ক: কথায় আছে, পুরনো চাল নাকি ভাতে বাড়ে। পুরনো প্রেমও কি তাই? মেট গালার রেড কার্পেটে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাজপোশাক দেখে অন্তত এমন কৌতূহলই ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। প্রিয়াঙ্কার পরনে পোলকা ডট পোশাক। আর আদ্যোপান্ত কালো পোশাকে শাহরুখ খান। ‘ডন’ ছবিতে ‘ডন-রোমা’ জুটিকে দেখা গিয়েছিল, ঠিক তেমন সাজে আরো একবার।
একসময়ে বলিউডে জুড়ে ছিল প্রেমের গুঞ্জন, বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। তাঁদের ‘প্রেমের কাহিনী’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর! বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুলুকবাসী। অন্যদিকে, পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান একভাবে বলিউডে রাজত্ব করছেন বলাই যায়। তবে তারপর আর শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার প্রায় দু’ দশক বাদে মেট গালার মঞ্চে দুই তারকা। সাজপোশাকের মধ্যে দিয়ে যেন উসকে দিলেন ‘ডন’-সহ পুরনো প্রেমের স্মৃতি। স্বাভাবিকভাবেই শাহরুখ-প্রিয়াঙ্কার লুক দেখে ভক্তরা বলছেন, ‘এরই নাম প্রেম…।’
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো লং কোট, শার্ট আর হিরেখচিত গয়নায় মেট গালায় দেখে ফিদা কিং খানের অনুরাগীরা। তাঁর হাতের সব্যসাচী স্পেশাল ‘বেঙ্গল টাইগার’ লাঠিও চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে পোলকা ডট লং ড্রেস আর মাথায় হ্যাট পরে সেঁটে ‘হলিউড গ্ল্যামারে’ ফটোশিকারিদের চোখ প্রায় তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গী তাঁর স্বামী নিক জোনাস। লাল গালিচায় শাহরুখ-প্রিয়াঙ্কা মুখোমুখি হোক না হোক, অনুরাগীরা আপাতত মজেছেন ‘ডন’ জুটির পোশাকের মিল দেখে। অতঃপর কিং খান আর দেশি গার্লের ছবি জুড়ে নেটপাড়ায় ছড়িয়ে দিয়ে তাঁদের উত্তেজনার শেষ নেই! তাঁরা লিখলেন, ‘এখনও এত মিল!’

Post Views: 101

Continue Reading

Previous: ম্যাগমা হাউস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Next: নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মহিলা মাওবাদী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.